শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ ৮ হাজার টাকা ● ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ● তাহসিফ হত্যা মামলা: দীপের ৪ দিনের রিমান্ড ● আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন ● মক্কা চুক্তিতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে ● টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● মনপুরায় বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে জেলেদের সরকারি চাল বিক্রির অভিযোগ ● ইসরাইলে নির্বাচন শেষে অচলাবস্থা,সরকার গঠনে সামনে ৪ পথ খোলা রয়েছে ● বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মোটরসাইকেল টঙ্গী থেকে উদ্ধার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফেসবুক পেজে কামরুজ্জামান রতন এমপির স্ট্যাটাস

মুন্সীগঞ্জের সময় ডেক্স:

প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০৮:২৬ এ এম
ফেসবুক পেজে কামরুজ্জামান রতন এমপির স্ট্যাটাস

 

মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন তার ফেসবুক পেজে বুধবার "একটি অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী" শিরোনামে একটি স্ট্যাটাস দিয়েছেন। দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার পাঠকদের জন্য নিম্নে হুবহু তলে ধরা হলো-

একটি অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী

গত ২৯.৯.২৬ তারিখে পঞ্চসার ইউনিয়নে গোসাইবাগে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা কালে এক বক্তব্যে আমি বলেছিলাম—“আব্দুল হাই সাহেব যদি বেঁচে থাকতেন, তাহলে দল তাঁকে মনোনয়ন দিত।” কথাটি আমার অনিচ্ছাকৃত ভুলে এভাবে বলা হয়েছে।

প্রকৃতপক্ষে আমি বলতে চেয়েছিলাম—আব্দুল হাই সাহেব যদি সুস্থ থাকতেন, তাহলে তিনি মনোনয়ন পাওয়ার যোগ্য ও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হতেন।

আমার বক্তব্যের উদ্দেশ্য ছিল তাঁর রাজনৈতিক মর্যাদা ও যোগ্যতার স্বীকৃতি দেওয়া, কোনো ভাবেই তাঁকে মৃত হিসেবে উপস্থাপন করা নয়।

আব্দুল হাই সাহেবের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে। তাঁকে নিয়ে কোনো অসম্মানজনক বা কষ্টদায়ক বক্তব্য দেওয়ার উদ্দেশ্য আমার ছিল না। আল্লাহ হাই সাহেবের সুস্থতা দান করুন।

ভুল মানুষেরই হয়। কিন্তু ভুল বুঝতে পেরে তা স্বীকার করে সংশোধন করাই দায়িত্বশীলতার পরিচয়। আমার অনিচ্ছাকৃত কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)