শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা ● ভারতীয়রা মেঝে থেকে গরুর মূত্র চেটে খায়’ইহুদি ধর্মপ্রচারকের মন্তব্যে তোলপাড় ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ ৮ হাজার টাকা ● ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ● তাহসিফ হত্যা মামলা: দীপের ৪ দিনের রিমান্ড ● আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন ● মক্কা চুক্তিতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে ● টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● মনপুরায় বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে জেলেদের সরকারি চাল বিক্রির অভিযোগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও নীরব ভূমিকায় পুলিশ!

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:

প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৮:৩৩ এ এম
মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও নীরব ভূমিকায় পুলিশ!

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা হলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো মামলার আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং বাদীপক্ষকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

আসামিরা এলাকায় স্বাভাবিক চলাচল করলেও পুলিশ তাদের গ্রেপ্তার না করায় চরম নিরাপত্তাহীনতা ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবার। ​গত ২৩ অক্টোবর বিকেলে উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে ইউপি সদস্য ইলিয়াস প্রধানের নেতৃত্বে সংঘটিত ওই হামলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছিলেন। এ ঘটনায় ২৪ অক্টোবর গজারিয়া থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী বাবুল হোসেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার অধিকাংশ আসামি এলাকায় অবস্থান করে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। মামলার অন্যতম আসামি ভবেরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াস প্রধানকে সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত নিজ ইউনিয়ন পরিষদে বসে দাপ্তরিক কাজকর্ম করতে দেখা গেছে।
​এদিকে মামলার অন্যতম আলোচিত আসামি রিফাত ও জিয়নের নেতৃত্বে এলাকায় ১৫-২০ সদস্যের একটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে। তারা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। আসামিদের এমন দাপুটে অবস্থানে স্থানীয় সাধারণ মানুষ ও মামলার বাদীপক্ষ পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

​এ বিষয়ে মামলার বাদী বাবুল হোসেন হতাশা প্রকাশ করে বলেন, ‘ঘটনার পর থানায় মামলা করেছি। পুলিশ আমাদের আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে তবে এখনও কেউ আটক হয়নি। আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং আমাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। আমরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।’

​এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, ‘মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি অচিরেই তাদের আইনের আওতায় আনতে সক্ষম হব।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)