শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা ● ভারতীয়রা মেঝে থেকে গরুর মূত্র চেটে খায়’ইহুদি ধর্মপ্রচারকের মন্তব্যে তোলপাড় ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ ৮ হাজার টাকা ● ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ● তাহসিফ হত্যা মামলা: দীপের ৪ দিনের রিমান্ড ● আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন ● মক্কা চুক্তিতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে ● টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● মনপুরায় বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে জেলেদের সরকারি চাল বিক্রির অভিযোগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাদক ও নদীর বালু লুটের ট্রানজিট বিচ্ছিন্ন চরবলাকী

নিজস্ব প্রতিবেদক,গজারিয়া

প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৮:৫১ এ এম
মাদক ও নদীর বালু লুটের ট্রানজিট বিচ্ছিন্ন চরবলাকী

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রাম। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাদকের বিস্তার ভয়াবহ রূপ ধারণ করেছে সেখানে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ও পুলিশি টহল সীমিত থাকায় চরটিকে অপরাধের ট্রানজিট বানিয়েছে স্থানীয় প্রভাবশালী চক্র। অপরাধের চরম অবণতির পরিস্থিতি অতীতের মতো বড় কোনো রক্তক্ষয়ী সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন কারণে বিচ্ছিন্ন এই অঞ্চলটিতে সহিংসতার ইতিহাস বেশ পুরনো। ২০১৬ সালের ১৫ জুলাই চর বলাকী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ইউপি সদস্য গোলাপ সরকারসহ পঁাচজন নিহত হন। ওই ঘটনায় অন্তত ১২ জন গুলিবিদ্ধ হন। সেই রক্তাক্ত জনপদেই বর্তমানে আবারও নতুন করে অপরাধের সাম্রাজ্য গড়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এই অবৈধ কর্মকাণ্ডের নেতৃত্বে রয়েছে নাসির উদ্দিন, সুমন প্রধান ও ফজলা নামের তিন ব্যক্তি। এরমধ্যে নাসির বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং সুমন অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও ক্ষমতার পটপরিবর্তনের পর নিজেকে বিএনপি কর্মী হিসেবে জাহির করছে। তবে নেপথ্যে রয়েছে প্রভাবশালী মহলের হাত। স্বার্থে টানে চর বলাকীতে এখন সব রাজনৈতিক দল একাকার হয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চক্রটির ড্রেজার সংখ্যা তিনটি। কাঠের ট্রলারে বসানো ছোট আকৃতির এসব ড্রেজার দূর থেকে শ্যালো মেশিনের মতো মনে হলেও এগুলো আসলে একেকটি স্বয়ংসম্পূর্ণ ড্রেজার। বালু বিক্রির টাকা নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করা হয়। গত রবিবার বিকেলে সরেজমিন চর বলাকী গ্রামে গিয়ে একটি ড্রেজার চালু অবস্থায় দেখা যায়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, নদী থেকে অবৈধভাবে বালু কেটে পাইপের মাধ্যমে তা স্থানীয় বাসিন্দা আবু কালামের বাড়িতে ফেলা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা রনি বলেন, ‘গত কয়েক দিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু তুলে আবু কালামের বাড়িতে ফেলা হচ্ছে। সুমনের ড্রেজার দিয়েই এই বালু কাটা হচ্ছে। দিনের পর দিন এই অপকর্ম চললেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।’

নাম প্রকাশে অনিচ্ছুক চর বলাকীর এক গৃহবধূ জানান, আধিপত্য বিস্তার ও স্বার্থের দ্বন্দ্বকে কেন্দ্র করে অতীতে এখানে ফাইভ মার্ডারের মতো ঘটনা ঘটেছে। এখানে কোনো দলীয় পরিচয় নেই, স্বার্থের জন্য সবাই এক। কারা বালু কাটছে আর কারা
মাদক বিক্রি করছে সবাই জানে কিন্তু চক্রটির তৈরি করা ভীতিকর পরিস্থিতির কারণে কেউ মুখ খোলে না।

বালু উত্তোলনের পাশাপাশি চর বলাকীতে মাদকের ছড়াছড়ি বেড়েছে আশঙ্কাজনক হারে। বিচ্ছিন্ন ভূখণ্ড হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত উপস্থিতি না থাকার সুযোগ নিচ্ছে মাদক কারবারিরা।

স্থানীয় বাসিন্দা সাকিব আল হাসান বলেন, ‘চর
বলাকীতে বর্তমানে মাদকের অবস্থা ভয়াবহ। প্রশাসনকে বারবার অবগত করা হলেও আমরা কাঙ্ক্ষিত কোনো ফলাফল পাইনি। মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আকুল আবেদন জানাই।’

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক বলেন, ‘আমাদের সংসদ সদস্য কামরুজ্জামান রতন যেকোনো অপকর্ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। বিএনপির নাম ব্যবহার করে
কাউকে অপকর্ম করতে দেওয়া হবে না। মাদক ও সন্ত্রাস নির্মূলে আমরা গজারিয়া ব্যাপী আন্দোলনের ডাক দিয়েছি।’

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, ‘নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি নৌ-পুলিশ দেখভাল করবে। আর চর বলাকী বিচ্ছিন্ন এলাকা হওয়ায় সেখানে নিয়মিত পুলিশি টহল পরিচালনা কঠিন তবুও মাদকের বিষয়টি আমরা খতিয়ে দেখব।’

অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের বিষয়ে গজারিয়ার সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন জানান, সরকারের অনুমতি ব্যতীত নদী থেকে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। নদীর ওই অংশ থেকে বিচ্ছিন্নভাবে বালু উত্তোলনের খবর
পেয়েছি। চক্রটিকে ধরতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে, অচিরেই অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)