শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা ● ভারতীয়রা মেঝে থেকে গরুর মূত্র চেটে খায়’ইহুদি ধর্মপ্রচারকের মন্তব্যে তোলপাড় ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ ৮ হাজার টাকা ● ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ● তাহসিফ হত্যা মামলা: দীপের ৪ দিনের রিমান্ড ● আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন ● মক্কা চুক্তিতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে ● টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● মনপুরায় বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে জেলেদের সরকারি চাল বিক্রির অভিযোগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গজারিয়ায় গ্রাম্য সালিশে হামলা ও ভাঙচুরের ঘটনায় ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, ​গজারিয়া:

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৭:৪৪ এ এম
গজারিয়ায় গ্রাম্য সালিশে হামলা ও ভাঙচুরের ঘটনায় ইউপি সদস্য আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে নয়াকান্দি গ্রামে শালিশ বৈঠকে প্রতিপক্ষের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও ইউপি সদস্য ইলিয়াস প্রধানকে (৫৫) আটক করেছে পুলিশ।

​আটক ইলিয়াস প্রধান উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের মৃত জালাল মিয়ার ছেলে এবং তিনি ভবেরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য।

​বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

​মামলার তদন্তকারী কর্মকর্তা ইকরামুজ্জামান জানান, মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় তার নিজ গ্রাম থেকে মামলার ১নম্বর আসামি ইলিয়াস প্রধানকে আটক করা হয়।

​এ বিষয়ে মামলার বাদী বাবুল হোসেন সন্তোষ প্রকাশ করে বলেন, ‘প্রধান আসামি আটক হওয়ায় আমরা অত্যন্ত খুশি। আশা করছি অল্প সময়ের মধ্যেই বাকি আসামিরাও আইনের আওতায় আসবে।’

​বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, ‘একটি জরুরি কাজে আমি থানার বাইরে আছি। তবে ইউপি সদস্য ইলিয়াস প্রধানের আটকের খবরটি আমি পেয়েছি। থানায় ফিরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।’

উল্লেখ্য,গত ২৩ অক্টোবর বিকেলে উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে ইউপি সদস্য ইলিয়াস প্রধানের নেতৃত্বে সালিশ বৈঠকে হামলার ঘটনা ঘটে। হামলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ৭ জন আহত হয়। এ ঘটনায় ২৪ অক্টোবর গজারিয়া থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী বাবুল হোসেন।#

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)