শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● তাহসিফ হত্যা মামলা: দীপের ৪ দিনের রিমান্ড ● আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন ● মক্কা চুক্তিতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে ● টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● মনপুরায় বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে জেলেদের সরকারি চাল বিক্রির অভিযোগ ● ইসরাইলে নির্বাচন শেষে অচলাবস্থা,সরকার গঠনে সামনে ৪ পথ খোলা রয়েছে ● বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মোটরসাইকেল টঙ্গী থেকে উদ্ধার ● দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ ● ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুন্সীগঞ্জে অক্টোবর মাসের ‘এওয়ার্ড অব এক্সিলেন্স ২০২৬’ পেল কলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০৭:৪৫ এ এম
মুন্সীগঞ্জে অক্টোবর মাসের ‘এওয়ার্ড অব এক্সিলেন্স ২০২৬’ পেল কলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়

 

আজ ২৭ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) লৌহজং উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে শিক্ষাপ্রতিষ্ঠানের পারফরম্যান্সভিত্তিক স্বীকৃতি ও সম্মাননা প্রদানের ধারাবাহিকতায় অক্টোবর মাসের ‘এওয়ার্ড অব এক্সিলেন্স ২০২৬’ (Award of Excellence 2026) অর্জন করেছে লৌহজং উপজেলার কলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের হাতে এ সম্মাননা তুলে দেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

শিক্ষার গুণগত মান, শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, শৃঙ্খলা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিক উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য, বিদ্যালয়টির ১০ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রত্যেকেই ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে, যা প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও একাডেমিক সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।

জেলার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং উত্তম চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি মাসে একটি করে শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘Award of Excellence’ প্রদান করা হচ্ছে।

এ উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও ফলাফলমুখী, উদ্ভাবনী ও শিক্ষার্থীবান্ধব হতে অনুপ্রাণিত করার পাশাপাশি জেলার সামগ্রিক শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)