শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা ● ভারতীয়রা মেঝে থেকে গরুর মূত্র চেটে খায়’ইহুদি ধর্মপ্রচারকের মন্তব্যে তোলপাড় ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ ৮ হাজার টাকা ● ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ● তাহসিফ হত্যা মামলা: দীপের ৪ দিনের রিমান্ড ● আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন ● মক্কা চুক্তিতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে ● টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● মনপুরায় বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে জেলেদের সরকারি চাল বিক্রির অভিযোগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও কুড়ালসহ সাদ্দাম গ্রেপ্তার

আবু সাঈদ দেওয়ান সৌরভ :

প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০৭:৪৮ এ এম
মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও কুড়ালসহ সাদ্দাম গ্রেপ্তার

 

মুন্সীগঞ্জে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ২০ রাউন্ড শটগানের কার্তুজ ও একটি চাইনিজ কুড়ালসহ সাদ্দাম মাঝি (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাগেশ্বর এলাকায় ইব্রাহীম ফকিরের একটি পরিত্যক্ত দোতলা টিনের ঘরের দ্বিতীয় তলার পূর্ব পাশের কক্ষে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তাঁর সঙ্গে ছিলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) দীপক কুমার সরকারসহ পুলিশের একটি দল। এ সময় সাদ্দাম মাঝির দখল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসদৃশ চাইনিজ কুড়ালটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাদ্দাম মাঝি মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটি গ্রামের মন্নাফ মাঝি ও আমেনা বেগমের ছেলে।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার সাদ্দাম মাঝির বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)