মুন্সীগঞ্জের সময় রিপোর্ট
মুন্সীগঞ্জে গত ২৪ ঘন্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে সর্বমোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ বিভাগের দায়িত্বশীল সূত্র।
পুলিশ সুপারের নির্দেশে মুন্সীগঞ্জে অপরাধ দমনে পুলিশের অভিযানে মাদকদ্রব্য ও মামলা/পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারের লক্ষে জেলার সকল থানা/ ইউনিটের ইনচার্জসহ পুলিশ সদস্যরা জেলার ৬টি থানা এলাকায় অভিযান চালায়। এ সময় পৃথক পৃথক ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।