শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন ● মক্কা চুক্তিতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে ● টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● মনপুরায় বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে জেলেদের সরকারি চাল বিক্রির অভিযোগ ● ইসরাইলে নির্বাচন শেষে অচলাবস্থা,সরকার গঠনে সামনে ৪ পথ খোলা রয়েছে ● বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মোটরসাইকেল টঙ্গী থেকে উদ্ধার ● দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ ● ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম ● ব্যাপক অনিয়ম ও বলপ্রয়োগের অভিযোগ জামায়াতের,ইসির নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ....সেক্রেটারি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুন্না মৃধা হত্যাকান্ডের আসামী কর্নেল গ্রেফতার মাদক ব্যবসার টাকা নিয়ে সৃষ্ট বিবাদে ঘটে হত্যাকান্ড

মুন্সীগঞ্জের সময় রিপোর্ট

প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর,২০২৬, ০৭:৫৩ এ এম
মুন্না মৃধা হত্যাকান্ডের আসামী কর্নেল গ্রেফতার  মাদক ব্যবসার টাকা নিয়ে সৃষ্ট বিবাদে ঘটে হত্যাকান্ড

মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের টরকি দক্ষিণ কান্দি গ্রামের নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে মুন্না মৃধাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ও অন্যতম এজাহারনামীয় ৫ নম্বর আসামী কাইয়ুম ফরাজী ওরফে কর্নেলকে (৩৯) শনিবার গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকমত আসামী কাইয়ুম টরকি উত্তর কান্দি গ্রামের মতি ফরাজীর ছেলে।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে বাড়ী থেকে ডেকে নিয়ে মুন্না মৃধাকে মারধর করে ফেলে রেখে যায়। পরিবারের সদস্যরা মুন্না মৃধাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় মুন্না মৃধার স্ত্রী সালেহা বেগম বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় এজাহারনামীয় ১৪ জনসহ অজ্ঞাতনামা ১২-১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকে
মুন্সীগঞ্জ থানা এবং জেলা ডিবি হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার মামলার ৫ নম্বর আসামী
কাইয়ুম ফরাজী ওরফে কর্নেলকে (৩৯) শনিবার গ্রেফতার করেছে পুলিশ।

প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিম মুন্না মৃধা এবং তার হত্যা মামলায় অভিযুক্তদের মধ্যে মাদক ব্যবসা সংক্রান্ত লেনদেনের জেরে সৃষ্ট বিবাদ থেকে ঘটনার সূত্রপাত এবং এক পর্যায়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার বিস্তারিত রহস্য উদঘাটনে তদন্ত চলমান ও অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)