মুন্সীগঞ্জের সময় রিপোর্ট
নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ১৩ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী । বুধবার বিকেলে
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে
জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।
জেলা পর্যায় থেকে মোট ৫৭ জন শিক্ষার্থী বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৩ জন শিক্ষার্থী ১৬টি ইভেন্টে কৃতিত্ব অর্জন করে, যা মুন্সীগঞ্জ জেলার জন্য অত্যন্ত গৌরবের বলে উল্লেখ করেন জেলা প্রশাসক।