মুন্সীগঞ্জের সময় রিপোর্ট
মুন্সীগঞ্জে এই প্রথম তিন দিনব্যাপী জেলা গার্ল গাইডস্ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরস্থ প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে
ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
জেলা গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের আয়োজনে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ।
জেলা গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এ ক্যাম্পের মাধ্যমে কিশোরীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ বিকাশের পাশাপাশি জীবনদক্ষতা অর্জন, চরিত্র গঠন, শৃঙ্খলা, সততা ও সুনাগরিকসুলভ মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে সমাজসেবায় অংশগ্রহণ এবং যেকোনো জরুরি পরিস্থিতি ও প্রতিকূল পরিবেশ মোকাবিলায় শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকার বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়।
ক্যাম্পে মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলা থেকে আগত দুইশো এর অধিক গার্ল গাইডস, গাইড শিক্ষকগণ ও জেলা কমিশনারসহ জেলা ও উপজেলার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।