নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে নারীদের নিয়ে ওমেন্স ক্লাব নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শনিবার সন্ধ্যায় শহরের নিরিবিলি রেস্টুরেন্টে এই সংগঠনের যাত্রা শুরু হয়। সবার সম্মতিক্রমে ওমেন্স ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন আবৃত্তিশিল্পী হোসনে আরা ঝুমুর ও সাধারণ সম্পাদক হয়েছেন নৃত্যশিল্পী সুমি আক্তার। ১৭ সদস্যের এই কমিটির অন্যরা হলেন সহসভাপতি
প্রভাষক হোসনে আরা আক্তার, জিনাত জাওহারা।
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আজিজা খাতুন মিতা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট লাকি আক্তার, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট পাপিয়া আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী রোজিয়া নিপা, দপ্তর সম্পাদক জোহরা আক্তার ঝর্না। কার্যকরী সদস্যরা হলেন- শাহনাজ বেগম হীরা, রাবেয়া বুশরী মুন্নী, নাজমা বেগম, নিলুফা শিরিন, সীমা বিনতে তমিজ, মনিকা, তাহিয়া ও শারমিন রহমান অনন্যা।