বুধবার, ৪ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● গজারিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে কুরআন পাঠ আন্দোলনের শিক্ষা সেমিনার. ● এইচএসসি ফল সিরাজদীখানে এবারও সেরা বিক্রমপুর আদর্শ কলেজ ● দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে সিরাজদীখানে যুবদলের বিক্ষোভ মিছিল ● মাদকের শেকড় উপড়ে ফেলতে চাই সমন্বিত উদ্যোগ ● ক্রিপ্টো দুনিয়ায় বড় ধাক্কা, বাইন্যান্স থেকে ৬৩০ কোটি ডলার চুরি ● ফাইনালে ড্যাফোডিলের জয়, পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ● সিরাজদিখানে পিকআপের চাপায় প্রাণ গেল দুই বৃদ্ধের, আহত ১ ● মুন্সীগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার ● মুন্সীগঞ্জে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা ● চলন্ত বাস থেকে যাত্রীর ব্যাগ নিয়ে পালাল চোর, সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা.
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে সিরাজদীখানে যুবদলের বিক্ষোভ মিছিল

সিরাজদীখান প্রতিনিধি:

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ১০:৪৫ পিএম
দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে সিরাজদীখানে যুবদলের বিক্ষোভ মিছিল

 


দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল।


গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের উপজেলা মোড়ে বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্তোষপাড়া গ্রামের গোয়ালবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তারা বলেন, পোশাকশ্রমিকদের উসকানি দিয়ে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ ও দেশবিরোধী শক্তি দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা যুবদল কঠোরভাবে প্রতিহত করবে। যেকোনো ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা মোকাবিলায় মুন্সীগঞ্জ জেলা যুবদল রাজপথে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।


মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি মো. সোহেল আহম্মেদ রানার নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, সিরাজদীখান উপজেলা যুবদলের সদস্যসচিব শাহাদাত সিকদার, সাবেক উপজেলা যুবদল সভাপতি ইকবাল হোসেনসহ জেলা ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা।


সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে। শ্রমিকদের ন্যায্য দাবিকে পুঁজি করে কেউ যেন দেশকে অশান্ত করার সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।


জেলা যুবদলের সভাপতি মো. সোহেল আহম্মেদ রানা বলেন, দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদল সোচ্চার থাকবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)