বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● বেসরকারি রিফাইনারি নির্মাণ নিয়ে প্রশ্ন, জ্বালানি নিরাপত্তা কতটা সুরক্ষিত? ● সরকার বদলেছে, বিশ্ববিদ্যালয়ে কি বদলায়নি দমন-পীড়নের সংস্কৃতি? ● মুন্সীগঞ্জ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ● বিক্রমপুরের পলিমাটিতে আখ চাষ হাজার বছরের ইতিহাস ● বল্লাল সেনের দিঘিতে চলছে দখলের উৎসব ● মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে মেনহাজুল আলম বদলী, নতুন পুলিশ সুপার মো. বদরুদ্দোজা ● ধান গোলায় তুলতে ব্যস্ত গজারিয়ায় কৃষকেরা. ● সিরাজদীখানে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে টি-শার্ট বিতরণ ● গজারিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে কুরআন পাঠ আন্দোলনের শিক্ষা সেমিনার. ● এইচএসসি ফল সিরাজদীখানে এবারও সেরা বিক্রমপুর আদর্শ কলেজ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিরাজদিখানে পিকআপের চাপায় প্রাণ গেল দুই বৃদ্ধের, আহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

প্রকাশ : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ১২:৫১ পিএম
সিরাজদিখানে পিকআপের চাপায় প্রাণ গেল দুই বৃদ্ধের, আহত ১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইটবাহী একটি পিকআপ ভ্যানের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, রামানন্দন গ্রামের মৃত লেচু সরকারের ছেলে নেকবর সরকার (৬৫) এবং গয়াতলা দক্ষিণপাড়ার মৃত শহর আলী দেওয়ানের ছেলে মো. কাইয়ুম দেওয়ান (১০০)। আহত হয়েছেন একই এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে হামেম বেপারী (৭৫)।


স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ফজরের নামাজ আদায়ের পর কয়েকজন বৃদ্ধ মসজিদের সামনে একটি দোকানে বসে গল্প করছিলেন। এ সময় সিরাজদিখানের দিক থেকে আসা ইটবোঝাই নম্বরবিহীন একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে এসে তাঁদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই নেকবর সরকার নিহত হন। গুরুতর আহত কাইয়ুম দেওয়ান ও হামেম বেপারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কাইয়ুম দেওয়ানের মৃত্যু হয়। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান হামেম বেপারী।


আহত হামেম বেপারী জানান, ফজরের নামাজ শেষে তাঁরা মসজিদের সামনে হাঁটাহাঁটি করছিলেন। পরে একটি দোকানে বসে গল্প করার সময় হঠাৎ পিকআপ ভ্যানটি তাঁদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং তাঁরা দুজন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে কাইয়ুম দেওয়ানের মৃত্যু হয়।


স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি আটক করে রাখা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাঁদের দাবি, গাড়িটির ভেতরে গাঁজা ও গাঁজা সেবনের কিছু সরঞ্জাম পাওয়া গেছে। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 


সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার কারণ, চালকের পরিচয় এবং গাড়িতে মাদক থাকার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)