সিরাজদীখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদীখানে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে উপহার হিসেবে টি-শার্ট বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর হাতে এসব টি-শার্ট তুলে দেওয়া হয়। বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপনের উদ্যোগে এ টি-শার্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সোবাহান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান হাওলাদার ও ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমুল হোসেন।
কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মো. আব্দুল হালিম, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম নাফিস, মুন্সীগঞ্জ জেলা ওলামা দলের সদস্যসচিব আলহাজ্ব মাওলানা ইমরান হোসাইন, উপজেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মো. মুসলিম কাজী, ইছাপুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান ভূইয়া পাপুল, সাবেক সেনা কর্মকর্তা শহিদুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এ কে এম রাতুল, মুন্সীগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সৌরভসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং তাদের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।
আয়োজক সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে সিরাজদীখান উপজেলার আরও কয়েকটি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও এ ধরনের টি-শার্ট বিতরণ করা হবে।