বুধবার, ৪ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● মুন্সীগঞ্জ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ● বিক্রমপুরের পলিমাটিতে আখ চাষ হাজার বছরের ইতিহাস ● বল্লাল সেনের দিঘিতে চলছে দখলের উৎসব ● মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে মেনহাজুল আলম বদলী, নতুন পুলিশ সুপার মো. বদরুদ্দোজা ● ধান গোলায় তুলতে ব্যস্ত গজারিয়ায় কৃষকেরা. ● সিরাজদীখানে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে টি-শার্ট বিতরণ ● গজারিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে কুরআন পাঠ আন্দোলনের শিক্ষা সেমিনার. ● এইচএসসি ফল সিরাজদীখানে এবারও সেরা বিক্রমপুর আদর্শ কলেজ ● দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে সিরাজদীখানে যুবদলের বিক্ষোভ মিছিল ● মাদকের শেকড় উপড়ে ফেলতে চাই সমন্বিত উদ্যোগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে মেনহাজুল আলম বদলী, নতুন পুলিশ সুপার মো. বদরুদ্দোজা

মুন্সীগঞ্জের সময় রিপোর্ট

প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৮:০৭ এ এম
মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে  মেনহাজুল আলম বদলী, নতুন পুলিশ সুপার মো. বদরুদ্দোজা

মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে

মেনহাজুল আলম বদলী, নতুন পুলিশ সুপার মো. বদরুদ্দোজা

 

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেওয়া হয়।
এছাড়া একই আদেশে মুন্সীগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন মো. বদরুদ্দোজা। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. বদরুদ্দোজা বর্তমানে এসআরবির উপপরিচালক (পুলিশ সুপার) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তাঁকে নেত্রকোণা জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ দেওয়া হলেও নতুন প্রজ্ঞাপনে সেই আদেশ বাতিল করে মুন্সীগঞ্জে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, মুন্সীগঞ্জের বর্তমান পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নীলফামারীর বর্তমান পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–এর বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

মো. বদরুদ্দোজা বগুড়া জেলার শাজাহানপুর এলাকার বাসিন্দা। ২০১০ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)