শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● পূর্বাচলে অনুমোদনহীন প্লট বিক্রি বন্ধের আহ্বান বিএলডিএর ● আইসিসিবির সুপার সেল কার বাজারে বাড়ছে ক্রেতা-বিক্রেতার সাড়া ● সান্তাহারে শুভসংঘের সম্মেলন, মানবতার সেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ● মোগল খাবারের ঘ্রাণে, সুফি সুরের মায়ায় অন্যরকম সন্ধ্যা ● ভাওয়াইয়া শিল্পীদের জন্য তৈরি হচ্ছে আধুনিক প্রশিক্ষণকেন্দ্র ● মুন্সীগঞ্জ কলেজে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি মানবিক ও নৈতিক মূল্যবোধ অর্জন করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ● মুন্সীগঞ্জে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে ▫️বুধবার আক্রান্ত ২৭১০ জন ● ফেসবুক পেজে কামরুজ্জামান রতন এমপির স্ট্যাটাস ● মুন্সীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত মিট দ্যা প্রেসে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ● মুন্সীগঞ্জে এই প্রথম অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী জেলা গার্ল গাইডস ক্যাম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুন্সীগঞ্জে নকল টাকা ছাপানোর সময় যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর,২০২৬, ০৮:১৭ এ এম
মুন্সীগঞ্জে নকল টাকা ছাপানোর সময় যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা

মুন্সীগঞ্জে নকল টাকা ছাপানোর সময় যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা

 

মুন্সীগঞ্জের শ্রীনগরে নকল টাকা ছাপানোর সময় শ্রাবন হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে ২০০ টাকার নকল নোটে মোট ২ লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শ্রাবন হোসেন ওই এলাকার মজিবুর রহমানের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোহাম্মদ কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় মজিবুর রহমানের একতলা ভবনের পশ্চিম দিকের উত্তর পাশের একটি কক্ষে নকল টাকা ছাপানোর সময় শ্রাবনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, শ্রাবন নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে নকল নোট তৈরি করতেন এবং সেগুলো ঢাকায় পৌঁছে দিতেন।

অভিযানে নকল ২০০ টাকার নোটে মোট ২ লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়েছে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)