শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আইসিসিবির সুপার সেল কার বাজারে বাড়ছে ক্রেতা-বিক্রেতার সাড়া ● সান্তাহারে শুভসংঘের সম্মেলন, মানবতার সেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ● মোগল খাবারের ঘ্রাণে, সুফি সুরের মায়ায় অন্যরকম সন্ধ্যা ● ভাওয়াইয়া শিল্পীদের জন্য তৈরি হচ্ছে আধুনিক প্রশিক্ষণকেন্দ্র ● মুন্সীগঞ্জ কলেজে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি মানবিক ও নৈতিক মূল্যবোধ অর্জন করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ● মুন্সীগঞ্জে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে ▫️বুধবার আক্রান্ত ২৭১০ জন ● ফেসবুক পেজে কামরুজ্জামান রতন এমপির স্ট্যাটাস ● মুন্সীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত মিট দ্যা প্রেসে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ● মুন্সীগঞ্জে এই প্রথম অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী জেলা গার্ল গাইডস ক্যাম্প ● জেলায় ২৫০০ ছুঁই ছুঁই করছে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আন্তর্জাতিক রোবোটিক্স অলিম্পিয়াডে চমক দেখালেন গজারিয়ার সন্তান তাওসিফ ও তার দল

নিজস্ব প্রতিবেদক, গজারিয়া:

প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০৮:১৮ এ এম
আন্তর্জাতিক রোবোটিক্স অলিম্পিয়াডে চমক দেখালেন গজারিয়ার সন্তান তাওসিফ ও তার দল
আন্তর্জাতিক রোবোটিক্স অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ানোর গৌরব অর্জন করেছে তরুণ শিক্ষার্থীদের প্রতিশ্রুতিশীল রোবোটিক্স টিম দেশি বোটস।  সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক দুটি মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার জাতীয় পর্বে সাফল্য অর্জন করে দলটি জাপান ও ইতালিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বের টিকিট নিশ্চিত করেছে।
 
​জাপানে অনুষ্ঠিতব্য World Robot Games (WRG) International Robotics Competition-এর জাতীয় পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে Line Following Robot (LFR) বিভাগে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক ছিনিয়ে নেয় DeshiBots। একই প্রতিযোগিতার Robo Soccer বিভাগে চতুর্থ স্থান অর্জন করে দলটি। এই অসাধারণ সাফল্যের মধ্য দিয়ে তারা WRG Japan International Round-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করে।
 
​অন্যদিকে, ইতালিকেন্দ্রিক বিশ্বখ্যাত Fibonacci International Robot & STEM Olympiad-এর জাতীয় পর্বেও নিজেদের মেধার স্বাক্ষর রেখেছে দলটি। এই অলিম্পিয়াডের Robo Soccer বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্যপদক এবং Line Following Robot (LFR) বিভাগে চতুর্থ স্থান অর্জন করে দেশিবোটস। এর মাধ্যমে দলটি Fibonacci International Round 2026, Italy-তে সরাসরি অংশগ্রহণের সুযোগ পায়।
 
​দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতাতেই DeshiBots-এর প্রতিনিধিত্বকারী সফল দলের সদস্যরা হলেন:  মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরের সন্তান ও সোনারগাঁও ইউনিভার্সিটির তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী তাওসিফ আহমেদ, মেঘনা উপজেলার সন্তান ও হামদর্দ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের শিক্ষার্থী মাহিম ইসলাম এবং কুমিল্লা জেলার সন্তান সিফাত।
 
​দলটির অন্যতম সদস্য তাওসিফ আহমেদ জানান, “আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। জাপান ও ইতালির বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণদের প্রযুক্তিগত সক্ষমতা ও নতুন উদ্ভাবনী চিন্তা তুলে ধরতে আমরা কঠোর পরিশ্রম করছি।”

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)