শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আইসিসিবির সুপার সেল কার বাজারে বাড়ছে ক্রেতা-বিক্রেতার সাড়া ● সান্তাহারে শুভসংঘের সম্মেলন, মানবতার সেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ● মোগল খাবারের ঘ্রাণে, সুফি সুরের মায়ায় অন্যরকম সন্ধ্যা ● ভাওয়াইয়া শিল্পীদের জন্য তৈরি হচ্ছে আধুনিক প্রশিক্ষণকেন্দ্র ● মুন্সীগঞ্জ কলেজে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি মানবিক ও নৈতিক মূল্যবোধ অর্জন করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ● মুন্সীগঞ্জে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে ▫️বুধবার আক্রান্ত ২৭১০ জন ● ফেসবুক পেজে কামরুজ্জামান রতন এমপির স্ট্যাটাস ● মুন্সীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত মিট দ্যা প্রেসে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ● মুন্সীগঞ্জে এই প্রথম অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী জেলা গার্ল গাইডস ক্যাম্প ● জেলায় ২৫০০ ছুঁই ছুঁই করছে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অগ্রগতি পরিদর্শন: দ্রুত কাজ শেষ করার নির্দেশ রতন এমপি'র

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৮:৩২ এ এম
অগ্রগতি পরিদর্শন:  দ্রুত কাজ  শেষ করার নির্দেশ রতন এমপি'র
 
 
নির্মাণাধীন আধুনিক পৌর শিশু পার্কের নির্মাণ কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্টদের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন এমপি। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে উপরোক্ত নির্দেশনা দেন তিনি। 
 
কামরুজ্জামান রতন এমপি বলেন,  মুন্সীগঞ্জ পৌর শিশু পার্কটির নির্মাণ কাজ শেষ হলে স্থানীয় শিশুদের বিনোদনের প্রধান কেন্দ্রে পরিণত হবে এবং পুরো পৌরসভার সোন্দর্য বৃদ্ধি পাবে। একই সঙ্গে পৌর এলাকার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে এই শিশু পার্কটি।
 
মুন্সীগঞ্জ পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে ও বাস্তবায়নে নির্মাণাধীন আধুনিক ‘পৌর শিশু পার্ক’-এর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য  মো: কামরুজ্জামান রতন। 
 
পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব, প্রধান নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম। এছাড়া পৌরসভার অন্যান্য কর্মকর্তা, প্রকৌশলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
পরিদর্শনকালে সাংসদ মো: কামরুজ্জামান রতন এবং পৌরসভার কর্মকর্তাবৃন্দ পৌর শিশু পার্কের রাইডসমূহের স্থায়িত্ব ও নিরাপত্তা পর্যবেক্ষণ করেন। এ সময় কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন এমপি রতন। 
 
পৌরসভার প্রশাসক মৌসুমী মাহাবুব বলেন, 
শিশুদের সার্বিক নিরাপত্তা এবং আনন্দদায়ক পরিবেশ নিশ্চিত করতেই পার্কটির ডিজাইন ও রাইডসমূহ নির্বাচন করা হয়েছে। কাজ দ্রুত শেষ করে শিগগিরই এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)