শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আইসিসিবির সুপার সেল কার বাজারে বাড়ছে ক্রেতা-বিক্রেতার সাড়া ● সান্তাহারে শুভসংঘের সম্মেলন, মানবতার সেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ● মোগল খাবারের ঘ্রাণে, সুফি সুরের মায়ায় অন্যরকম সন্ধ্যা ● ভাওয়াইয়া শিল্পীদের জন্য তৈরি হচ্ছে আধুনিক প্রশিক্ষণকেন্দ্র ● মুন্সীগঞ্জ কলেজে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি মানবিক ও নৈতিক মূল্যবোধ অর্জন করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ● মুন্সীগঞ্জে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে ▫️বুধবার আক্রান্ত ২৭১০ জন ● ফেসবুক পেজে কামরুজ্জামান রতন এমপির স্ট্যাটাস ● মুন্সীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত মিট দ্যা প্রেসে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ● মুন্সীগঞ্জে এই প্রথম অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী জেলা গার্ল গাইডস ক্যাম্প ● জেলায় ২৫০০ ছুঁই ছুঁই করছে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লৌহজং উপজেলায় শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০৭:৪২ এ এম
লৌহজং উপজেলায় শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা


লৌহজং উপজেলার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মিজ্ ফারজানা ববি মিতুসহ সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

সভায় জেলা প্রশাসক শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের পেশাগত দায়িত্ববোধ, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে শ্রেণি কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। তিনি পাঠ্যক্রমভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে (Co-curricular Activities) অধিকতর সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, প্রাথমিক থেকে মাধ্যমিক এবং মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ে উত্তরণের সময় শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রবণতা পরিলক্ষিত হয়। এ প্রবণতা রোধে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, ঝরে পড়ার কারণ চিহ্নিতকরণ এবং উচ্চশিক্ষার পথ সুগম করতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের (ATEO) উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি পরিদর্শনের গুণগত মান নিশ্চিত করতে হবে। পরিদর্শনকালে কোনো অনিয়ম বা অসংগতি পরিলক্ষিত হলে তা যথাযথভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

এছাড়া তিনি শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করেন। সরকারি কর্মচারী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য নীতিমালা ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণ এবং যেকোনো তথ্য বা মন্তব্য প্রকাশের আগে দায়িত্বশীলতা ও সচেতনতা বজায় রাখার আহ্বান জানান।

সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, নিয়মিত পাঠদান ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যকর তদারকি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)