বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● ভারত-পাকিস্তান ম্যাচে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে সরব দীনেশ ত্রিবেদী ● আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না বাংলাদেশ ● অনুমোদন ছাড়াই পূর্বাচলে ল্যান্ড প্রজেক্ট, কঠোর ব্যবস্থা চায় বিএলডিএ ● নিষিদ্ধ সংগঠনের অপরাধ পরিকল্পনার অভিযোগে কিশোর সহ ৩৭ জনের জামিন মঞ্জুর ● গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের স্কুলব্যাগ বিতরণ. ● টঙ্গীবাড়ি প্রাথমিক শিক্ষা অফিসে বিএনপি নেতা বাবুলের মনিটর উপহার ● নৈতিকতা ও শৃঙ্খলায় দৃষ্টান্ত ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়. ● গজারিয়ায় মুঠোফোনে খবর পেয়ে ১৫ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ. ● খালইস্ট এলাকায় পৌরসভার মশক নিধন কার্যক্রম ● আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কর্মকর্তাদের নির্দেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মীর সরফত আলী সপুর নির্দেশনায় শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৮:৪০ এ এম
মীর সরফত আলী সপুর নির্দেশনায় শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।


সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর নির্দেশনায় উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাটাভোগ হরিবারি এলাকায় গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

 


শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জাফর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন নেতাকর্মীরা। এ সময় বক্তারা দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান। একই সঙ্গে এসব কর্মকাণ্ড প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহ্বান জানান।

 


কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মো. জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ, শ্রীনগর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আরিফ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সজিব খান, দিন ইসলাম ও রাসেল শেখ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক নিরব আহম্মেদ এবং উপজেলা যুবদল নেতা বাদশাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)