টঙ্গীবাড়ি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে একটি কম্পিউটার মনিটর উপহার দিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও যশলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবুল।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুনের হাতে মনিটরটি তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আনজুম সোহানিয়া, সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ানা চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন মোল্লা, যশলং ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল কবির কাজল, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্যা, পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেলিম এবং উপজেলা যুবদলের সদস্যসচিব মহসিন খান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সাইদুর রহমান বাবুল আসন্ন যশলং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।