বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● ভারত-পাকিস্তান ম্যাচে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে সরব দীনেশ ত্রিবেদী ● আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না বাংলাদেশ ● অনুমোদন ছাড়াই পূর্বাচলে ল্যান্ড প্রজেক্ট, কঠোর ব্যবস্থা চায় বিএলডিএ ● নিষিদ্ধ সংগঠনের অপরাধ পরিকল্পনার অভিযোগে কিশোর সহ ৩৭ জনের জামিন মঞ্জুর ● গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের স্কুলব্যাগ বিতরণ. ● টঙ্গীবাড়ি প্রাথমিক শিক্ষা অফিসে বিএনপি নেতা বাবুলের মনিটর উপহার ● নৈতিকতা ও শৃঙ্খলায় দৃষ্টান্ত ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়. ● গজারিয়ায় মুঠোফোনে খবর পেয়ে ১৫ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ. ● খালইস্ট এলাকায় পৌরসভার মশক নিধন কার্যক্রম ● আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কর্মকর্তাদের নির্দেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নৈতিকতা ও শৃঙ্খলায় দৃষ্টান্ত ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়.

জুয়েল দেওয়ান, গজারিয়া.

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৯:০০ এ এম
নৈতিকতা ও শৃঙ্খলায় দৃষ্টান্ত ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়.


শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, নিয়মিত উপস্থিতি ও মানসম্মত পাঠদান সবকিছু মিলিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তুলেছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়। 


বিদ্যালয়ের মনোরম পরিবেশে প্রতিদিনের প্রাত্যহিক সমাবেশে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সারিবদ্ধ ভাবে দাঁড়ানোর দৃশ্য নজর কাড়ে।


গতকাল রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, নির্ধারিত সময়ে নিজ নিজ শ্রেণি অনুযায়ী সারিবদ্ধ ভাবে সমাবেশে অংশ নিয়েছে শিক্ষার্থীরা। নির্ধারিত পোশাকে ছাত্রছাত্রীদের এমন শৃঙ্খলাপূর্ণ উপস্থিতি এবং শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয়েছে মনোরম পরিবেশ।


বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, নিয়মিত প্রাত্যহিক সমাবেশে অংশ নেওয়ার মাধ্যমে তাদের মধ্যে সময়ানু বর্তিতা ও নৈতিকতাবোধ তৈরি হচ্ছে।  নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করছে। বিদ্যালয়ের এমন শিক্ষাবান্ধব পরিবেশ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা তাদের।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল গাফ্ফার বলেন, বর্তমানে বিদ্যালয়ে ১ হাজার ১৫২ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিটি শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে নিয়মিত প্রাত্যহিক সমাবেশসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও মানসম্মত পাঠদান নিশ্চিত করতেও বিদ্যালয় কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছে। 

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)