শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আইসিসিবির সুপার সেল কার বাজারে বাড়ছে ক্রেতা-বিক্রেতার সাড়া ● সান্তাহারে শুভসংঘের সম্মেলন, মানবতার সেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ● মোগল খাবারের ঘ্রাণে, সুফি সুরের মায়ায় অন্যরকম সন্ধ্যা ● ভাওয়াইয়া শিল্পীদের জন্য তৈরি হচ্ছে আধুনিক প্রশিক্ষণকেন্দ্র ● মুন্সীগঞ্জ কলেজে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি মানবিক ও নৈতিক মূল্যবোধ অর্জন করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ● মুন্সীগঞ্জে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে ▫️বুধবার আক্রান্ত ২৭১০ জন ● ফেসবুক পেজে কামরুজ্জামান রতন এমপির স্ট্যাটাস ● মুন্সীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত মিট দ্যা প্রেসে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ● মুন্সীগঞ্জে এই প্রথম অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী জেলা গার্ল গাইডস ক্যাম্প ● জেলায় ২৫০০ ছুঁই ছুঁই করছে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বসুন্ধরা পূজামণ্ডপে শারদীয় উৎসবের আমেজ, পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

স্টাফ রিপোর্টার:

প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর,২০২৬, ১০:০৩ পিএম
বসুন্ধরা পূজামণ্ডপে শারদীয় উৎসবের আমেজ, পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

 শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। এ সময় পূজামণ্ডপের আয়োজনে সহযোগিতা হিসেবে সিটি করপোরেশনের পক্ষ থেকে ৪০ হাজার টাকা এবং নিজের ব্যক্তিগত তহবিল থেকে আরও এক লাখ টাকা অনুদান দেন তিনি। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপে উপস্থিত হন ডিএনসিসি প্রশাসক। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে শফিকুল ইসলাম খান পূজামণ্ডপের সার্বিক আয়োজন ঘুরে দেখেন। পাশাপাশি উৎসব উদযাপন নির্বিঘ্ন রাখতে মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও সংশ্লিষ্ট আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে পূজামণ্ডপের জন্য ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এর সঙ্গে ব্যক্তিগত উদ্যোগে আরও এক লাখ টাকা অনুদান দেন ডিএনসিসি প্রশাসক। সব মিলিয়ে পূজামণ্ডপের জন্য তাঁর পরিদর্শনকালে মোট এক লাখ ৪০ হাজার টাকার সহায়তা দেওয়া হয়। ডিএনসিসি প্রশাসকের আগমন ও আর্থিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। তাঁরা এ উদ্যোগের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসন এবং প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)