বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● ভারত-পাকিস্তান ম্যাচে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে সরব দীনেশ ত্রিবেদী ● আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না বাংলাদেশ ● অনুমোদন ছাড়াই পূর্বাচলে ল্যান্ড প্রজেক্ট, কঠোর ব্যবস্থা চায় বিএলডিএ ● নিষিদ্ধ সংগঠনের অপরাধ পরিকল্পনার অভিযোগে কিশোর সহ ৩৭ জনের জামিন মঞ্জুর ● গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের স্কুলব্যাগ বিতরণ. ● টঙ্গীবাড়ি প্রাথমিক শিক্ষা অফিসে বিএনপি নেতা বাবুলের মনিটর উপহার ● নৈতিকতা ও শৃঙ্খলায় দৃষ্টান্ত ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়. ● গজারিয়ায় মুঠোফোনে খবর পেয়ে ১৫ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ. ● খালইস্ট এলাকায় পৌরসভার মশক নিধন কার্যক্রম ● আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কর্মকর্তাদের নির্দেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গণভোট অবৈধ হলে সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে: মামুনুল হক

নাজমুল হাসান শাওন:

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৮:৩৯ এ এম
গণভোট অবৈধ হলে সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, সংস্কারের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনতে হবে, যাতে নতুন করে কোনো শেখ হাসিনা কিংবা ফ্যাসিবাদী শক্তি রাষ্ট্রক্ষমতায় বসতে না পারে। ১৯৭২ সালের সংবিধানে থাকা ফ্যাসিবাদী ব্যবস্থা পরিবর্তন করা না গেলে ক্ষমতায় গিয়ে যে কেউ পাঁচ বছর পর নতুন স্বৈরাচারে পরিণত হবে।

গতকাল সোমবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের কাচারি শহীদ মিনার এলাকায় আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ৭০ শতাংশ মানুষ ভোট দিয়ে রাষ্ট্র মেরামতের পক্ষে গণভোটে মতামত দিয়েছেন। অথচ ক্ষমতায় গিয়ে সরকারের মুখপাত্র সংসদে দাঁড়িয়ে গণভোটকে অবৈধ বলছেন। রাষ্ট্র মেরামতের ভোট অবৈধ, আর সরকার নির্বাচনের ভোট বৈধ—এ কেমন দ্বৈতনীতি? ৭০ শতাংশ মানুষের ভোট অবৈধ হলে ৫০ শতাংশ মানুষের ভোট কীভাবে বৈধ হয়ে গেল?


তিনি আরও বলেন, গণভোট যদি অবৈধ হয়, তাহলে এই সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে। তাদের ক্ষমতা, মন্ত্রিপরিষদ ও প্রধানমন্ত্রিত্বও অবৈধ।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদের আলোকে বাংলাদেশ পুনর্গঠনের ঘোষণা দিলে তারা ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র মেরামতে একসঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে আলেম-ওলামাদের ভুল বুঝিয়ে বা কিনে নিয়ে বাংলাদেশের আলেম সমাজকে ৭০ শতাংশ জনগণের সঙ্গে গাদ্দারি করানো যাবে না। আলেম সমাজ ও শহীদদের রক্তের সঙ্গে কেউ গাদ্দারি করতে পারে না।


সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফতে মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি নুর হোসেন নুরানী বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- এটি ফাঁকা আওয়াজ। কোনো স্বৈরাচার পালিয়ে গেলে আর ফিরে আসে না। এ ধরনের বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।


প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারছে না। তারা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হচ্ছে। এ সময় তিনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।


সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফতে মজলিসের নায়েবে আমির মুহাম্মদ মাহবুবুল হক, নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ, কেন্দ্রীয় খেলাফতে মজলিসের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, মুন্সীগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ হাসান, মুন্সীগঞ্জ শাখার সহসভাপতি মুফতি মুহাম্মদ সিদ্দিকুর রহমান এবং যুব মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফাতিহ সুলাইমানসহ স্থানীয় নেতাকর্মীরা।


সারাদেশে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, মুন্সীগঞ্জের সড়ক দ্রুত মেরামত, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এ নাগরিক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফতে মজলিস মুন্সীগঞ্জ শাখা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)