বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● ভারত-পাকিস্তান ম্যাচে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে সরব দীনেশ ত্রিবেদী ● আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না বাংলাদেশ ● অনুমোদন ছাড়াই পূর্বাচলে ল্যান্ড প্রজেক্ট, কঠোর ব্যবস্থা চায় বিএলডিএ ● নিষিদ্ধ সংগঠনের অপরাধ পরিকল্পনার অভিযোগে কিশোর সহ ৩৭ জনের জামিন মঞ্জুর ● গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের স্কুলব্যাগ বিতরণ. ● টঙ্গীবাড়ি প্রাথমিক শিক্ষা অফিসে বিএনপি নেতা বাবুলের মনিটর উপহার ● নৈতিকতা ও শৃঙ্খলায় দৃষ্টান্ত ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়. ● গজারিয়ায় মুঠোফোনে খবর পেয়ে ১৫ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ. ● খালইস্ট এলাকায় পৌরসভার মশক নিধন কার্যক্রম ● আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কর্মকর্তাদের নির্দেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুন্সীগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, শৃঙ্খলা ও পেশাদারিত্বে গুরুত্বারোপ নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জ

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৮:৪৪ এ এম
মুন্সীগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, শৃঙ্খলা ও পেশাদারিত্বে গুরুত্বারোপ নিজস্ব প্রতিবেদক

পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, পোশাক-পরিচ্ছদ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে এ প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজা।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের শারীরিক সক্ষমতা, পোশাক-পরিচ্ছদের মান, নির্ধারিত পোশাকবিধি অনুসরণ, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

এ সময় পুলিশ সুপার বলেন, পুলিশের প্রতিটি সদস্যকে শারীরিক ও মানসিকভাবে সক্ষম থাকার পাশাপাশি পেশাগত শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে। সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা অপেশাদার আচরণ গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।

তিনি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা, জনসাধারণের আস্থা অর্জন এবং দায়িত্ব পালনে করণীয় ও বর্জনীয় বিষয়েও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. সোলায়মান, মো. আকবর আলী, মাহফুজুর রহমানসহ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ ফাঁড়ি ও ক্যাম্পের ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সদস্যদের নিয়মিত শারীরিক অনুশীলন, শৃঙ্খলা ও পেশাগত মানোন্নয়নের অংশ হিসেবে এ ধরনের প্যারেড আয়োজন করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)