টঙ্গীবাড়ি প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে নদীবেষ্টিত চরাঞ্চলে প্রাণিসম্পদ উন্নয়ন ও খামারিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে সুফলভোগী খামারিদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে উপজেলার ৪ টি ইউনিয়নের মোট ৩১ টি বকনা গরুরবিতরণ করা হয়। উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তর সুত্রে জানাযায় ঢাকা বিভাগের মোট ৭ টি জেলা মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবেষ্টিত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে রয়েছেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আলী আসগর রিপন মল্লিক, প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিম এবং মুন্সীগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম.এ. জলিল।
টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়ার সভাপতিত্ব এসময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার ভুমি রেজওয়ানা চৌধুরী,উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম খাঁন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
প্রকল্পটির মাধ্যমে চরাঞ্চলের প্রান্তিক ও সুফলভোগী খামারিদের গবাদিপশু পালনে উৎসাহিত করা, প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।