বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● ভারত-পাকিস্তান ম্যাচে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে সরব দীনেশ ত্রিবেদী ● আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না বাংলাদেশ ● অনুমোদন ছাড়াই পূর্বাচলে ল্যান্ড প্রজেক্ট, কঠোর ব্যবস্থা চায় বিএলডিএ ● নিষিদ্ধ সংগঠনের অপরাধ পরিকল্পনার অভিযোগে কিশোর সহ ৩৭ জনের জামিন মঞ্জুর ● গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের স্কুলব্যাগ বিতরণ. ● টঙ্গীবাড়ি প্রাথমিক শিক্ষা অফিসে বিএনপি নেতা বাবুলের মনিটর উপহার ● নৈতিকতা ও শৃঙ্খলায় দৃষ্টান্ত ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়. ● গজারিয়ায় মুঠোফোনে খবর পেয়ে ১৫ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ. ● খালইস্ট এলাকায় পৌরসভার মশক নিধন কার্যক্রম ● আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কর্মকর্তাদের নির্দেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্রীনগরে শিশুকে ধর্ষণে ঘটনায় ডিম ব্যবসায়ী গ্রেপ্তার

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৮:৫২ এ এম
শ্রীনগরে শিশুকে ধর্ষণে ঘটনায় ডিম ব্যবসায়ী গ্রেপ্তার

শ্রীনগরে শিশুকে ধর্ষণে ঘটনায় ডিম ব্যবসায়ী গ্রেপ্তার

▫️ ধামাচাপার চেষ্টা চালালেও রক্ষা পেলো না লম্পট

 

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ৬ বছরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে রামা দে (৫৫) নামের এক ডিম ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যাশ উপজেলার আনন্দময়ী পাড়া এলাকা তাকে গ্রেফতার করা হয়।

এদিকে, এমন বর্বরোচিত ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাীা উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে দিনযাপন করছে বলে জানা গেছে। এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত লম্পটকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জানা গেছে, প্রায় এক মাস আগে শ্রীনগর বাজারস্থ অভিযুক্ত ব্যক্তির ডিমের গোডাউনে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার পর বিষয়টি অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান অভিযুক্ত রামা দে। কিন্তু সম্প্রতি ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হলে শ্রীনগর বাজারসহ পুরো এলাকায় তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রামা দে নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির দাদি বাদী হয়ে শ্রীনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)