কাজী দীপু
মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাল্য বিবাহের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের বাল্য বিবাহকে ‘না’ বলার অঙ্গীকার করালেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সোমবার
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় বাল্য বিবাহকে ‘না’ বলার অঙ্গীকার করার আহবান জানালে শিক্ষার্থীরা সকলে দাড়িয়ে তার আহবানে সাড়া দিয়ে অঙ্গীকার করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে ওঠার জন্য উৎসাহ প্রদান করেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের পরামর্শ দেন।
তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলার উন্নয়ন ও প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তাই পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী
ইংরেজি ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের এ ভাষায় দক্ষতা অর্জনে উৎসাহিত করেন। একই সঙ্গে বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের বাল্যবিবাহকে ‘না’ বলার অঙ্গীকার করান। এর আগে জেলা প্রশাসক
শিক্ষার্থীদের স্টল প্রদর্শনী ও সাংস্কৃতিক কার্যক্রমের প্রশংসা করেন।