বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● ভারত-পাকিস্তান ম্যাচে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে সরব দীনেশ ত্রিবেদী ● আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না বাংলাদেশ ● অনুমোদন ছাড়াই পূর্বাচলে ল্যান্ড প্রজেক্ট, কঠোর ব্যবস্থা চায় বিএলডিএ ● নিষিদ্ধ সংগঠনের অপরাধ পরিকল্পনার অভিযোগে কিশোর সহ ৩৭ জনের জামিন মঞ্জুর ● গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের স্কুলব্যাগ বিতরণ. ● টঙ্গীবাড়ি প্রাথমিক শিক্ষা অফিসে বিএনপি নেতা বাবুলের মনিটর উপহার ● নৈতিকতা ও শৃঙ্খলায় দৃষ্টান্ত ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়. ● গজারিয়ায় মুঠোফোনে খবর পেয়ে ১৫ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ. ● খালইস্ট এলাকায় পৌরসভার মশক নিধন কার্যক্রম ● আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কর্মকর্তাদের নির্দেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জেলা প্রশাসক উদ্বোধন করলেন 'হার স্পেস' এবং 'ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব'

মুন্সীগঞ্জের সময় রিপোর্ট

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৮:৫৪ এ এম
জেলা প্রশাসক  উদ্বোধন করলেন 'হার স্পেস' এবং 'ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব'

 

মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষাপ্রতিষ্ঠান দুটিতে " হার স্পেস " এবং " ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব" উদ্বোধন করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সোমবার তিনি বিদ্যালয় দুটি পরিদর্শন ও উদ্বোধন করেন।

জেলা প্রশাসক কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রথমে রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন শেষে "হার স্পেস" যা বাংলায় "নারীদের নিজস্ব পরিসর" উদ্বোধন করেন এবং সার্বিক কার্যক্রম ও পরিবেশ ঘুরে দেখেন জেলা প্রশাসক।

পরবর্তীতে তিনি বিদ্যালয়ের "ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব" উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসকের উপস্থিতিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক বিদ্যালয়ের " ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব" এর জন্য একটি সাউন্ড সিস্টেম, বিদ্যালয়ে একটি সমৃদ্ধ গ্রন্থাগার ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ল্যাব প্রতিষ্ঠার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। পরিশেষে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

পরবর্তীতে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং সেখানে "ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব" উদ্বোধন করেন।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি ইংরেজি ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য নিয়মিত অনুশীলন ও চর্চার পরামর্শ দেন। পাশাপাশি তিনি বাল্যবিবাহের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন এবং বাল্যবিবাহকে ‘না’ বলার অঙ্গীকার করান।

এসময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)