শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আইসিসিবির সুপার সেল কার বাজারে বাড়ছে ক্রেতা-বিক্রেতার সাড়া ● সান্তাহারে শুভসংঘের সম্মেলন, মানবতার সেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ● মোগল খাবারের ঘ্রাণে, সুফি সুরের মায়ায় অন্যরকম সন্ধ্যা ● ভাওয়াইয়া শিল্পীদের জন্য তৈরি হচ্ছে আধুনিক প্রশিক্ষণকেন্দ্র ● মুন্সীগঞ্জ কলেজে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি মানবিক ও নৈতিক মূল্যবোধ অর্জন করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ● মুন্সীগঞ্জে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে ▫️বুধবার আক্রান্ত ২৭১০ জন ● ফেসবুক পেজে কামরুজ্জামান রতন এমপির স্ট্যাটাস ● মুন্সীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত মিট দ্যা প্রেসে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ● মুন্সীগঞ্জে এই প্রথম অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী জেলা গার্ল গাইডস ক্যাম্প ● জেলায় ২৫০০ ছুঁই ছুঁই করছে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুন্সীগঞ্জ স্টেডিয়ামে ফেডারেশন কাপের ম্যাচে মোহামেডানকে রুখে দিল পিডব্লুডি

মুন্সীগঞ্জের সময় ডেক্স

প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর,২০২৬, ০৮:২৯ এ এম
মুন্সীগঞ্জ স্টেডিয়ামে ফেডারেশন কাপের ম্যাচে  মোহামেডানকে রুখে দিল পিডব্লুডি

মুন্সীগঞ্জ স্টেডিয়ামে ফেডারেশন কাপের ম্যাচে

মোহামেডানকে রুখে দিল পিডব্লুডি

▫️ খেলায় ১-১ গোলে ড্র হয়েছে


সুলেমান দিয়াবাতের গোলে এগিয়ে গিয়ে জয়ের স্বপ্ন দেখছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু ক্যামেরুনের ফরোয়ার্ড ইয়োহান মাবিদার দৃষ্টিনন্দন ওভারহেড কিকে সেই স্বপ্ন ভেঙেছে মোহামেডানের। শেষ পর্যন্ত ফেডারেশন কাপের ম্যাচে পিডব্লুডির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সাদা-কালোরা। মুন্সীগঞ্জ শহরের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচ অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মোহামেডান। প্রথমার্ধে প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি তারা। লক্ষ্যে ছয়টি শট নিয়েও পিডব্লুডির রক্ষণ ভাঙতে পারেনি সান্তিয়াগো ভারেলার দল। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে অবশ্য অপেক্ষা দীর্ঘ হয়নি মোহামেডানের। ৬১ মিনিটে ফয়সাল আহমেদের ডান দিক থেকে বাড়ানো লম্বা পাস পেয়ে বক্সের মধ্যে থেকে নিখুঁত শটে বল জালে পাঠান দিয়াবাতে। তার গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে সাদা-কালোরা। তবে সেই লিড ধরে রাখা সম্ভব হয়নি তাদের। ৭৬ মিনিটে দুর্দান্ত এক ওভারহেড কিকে পিডব্লুডিকে সমতায় ফেরান মাবিদা। বাকি সময়ে আবারও আক্রমণে গতি বাড়িয়ে জয়সূচক গোলের চেষ্টা করে মোহামেডান। কিন্তু আর গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে।

অন্য দিকে দিনের অন্য ম্যাচে সিটি ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ‘বিথ গ্রুপের শীর্ষে রয়েছে তারা। এক ম্যাচ কম খেলে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহামেডান। এদিকে আরামবাগ ও ঢাকা ওয়ান্ডারার্সের ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলে ড্রয়ে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)