শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আইসিসিবির সুপার সেল কার বাজারে বাড়ছে ক্রেতা-বিক্রেতার সাড়া ● সান্তাহারে শুভসংঘের সম্মেলন, মানবতার সেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ● মোগল খাবারের ঘ্রাণে, সুফি সুরের মায়ায় অন্যরকম সন্ধ্যা ● ভাওয়াইয়া শিল্পীদের জন্য তৈরি হচ্ছে আধুনিক প্রশিক্ষণকেন্দ্র ● মুন্সীগঞ্জ কলেজে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি মানবিক ও নৈতিক মূল্যবোধ অর্জন করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ● মুন্সীগঞ্জে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে ▫️বুধবার আক্রান্ত ২৭১০ জন ● ফেসবুক পেজে কামরুজ্জামান রতন এমপির স্ট্যাটাস ● মুন্সীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত মিট দ্যা প্রেসে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ● মুন্সীগঞ্জে এই প্রথম অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী জেলা গার্ল গাইডস ক্যাম্প ● জেলায় ২৫০০ ছুঁই ছুঁই করছে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইতালিতে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির নতুন কমিটি ঘোষণা: সভাপতি মিঠু, সম্পাদক আমিনুল।

জাহাঙ্গীর আলম চমক, ইতালি:

প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই,২০২৬, ০৮:২৪ এ এম
ইতালিতে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির নতুন কমিটি ঘোষণা: সভাপতি মিঠু, সম্পাদক আমিনুল।

 প্রবাসে সুদৃঢ় সামাজিক বন্ধন গড়ে তোলা এবং মুন্সীগঞ্জ-বিক্রমপুরের ইতিহাস-ঐতিহ্য রক্ষার অঙ্গীকার নিয়ে ইতালিতে ‘মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতি, ইতালি’ এর ২০২৬–২০২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সকলের মতামতকে গুরুত্ব দিয়ে এবং সর্বস্তরের প্রবাসীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি সর্বজনীন ও দায়িত্বশীল কমিটি উপহার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

২৯ জুলাই রোজ বুধবার ইতালির রোম শহরের তরপিনাতারার রসই রেষ্টুরেন্টে বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব হাবীব চৌধুরী এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক  জনাব যোবায়ের আহাম্মেদ রিপন এর সঞ্চালনা ও উপস্থিতিতে নতুন কমিটির সত্যায়ন পত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। সাবেক সিনিয়র সহ-সভাপতি জনাব ওহায়েদ কাঞ্চন এর পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে সমিতির কার্যভার গ্রহণ করেন।

https://munshiganjershomoy.com/uploads/article/2026/7/31/multiple/MSOMOY_2026-07-31_6a6c07d9aad2e.JPG

দায়িত্ব হস্তান্তর পর্বের পর, সকল অতিথি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে পূর্ববর্তী আহ্বায়ক কমিটি ২০২৬-কে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সম্মুখে ২০২৬-২০২৯ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। কমিটিতে স্থান পেয়েছেন

প্রধান উপদেষ্টা জামান মুক্তার , সভাপতি এলিন আহমেদ মিঠু , সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান , সহ-সভাপতি মোঃ মুজিবুর রহমান শিকদার, সহ-সভাপতি উম্মেহানি চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনূল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ জাকির, ১ নং সম্মানিত সদস্য সাহাদাত হোসেন রনি। মানবিক সেবা ও ঐতিহ্য রক্ষার অঙ্গীকার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, নতুন এই পরিষদ প্রবাসে ইতালিতে বসবাসরত বাংলাদেশীদের যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবা প্রদান করবে। একই সাথে জন্মভূমির সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে লালন করার লক্ষ্যে তারা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবেন।

 

অনুষ্ঠানে ইতালি প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নতুন পরিষদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)