নিজস্ব প্রতিবেদক
সুইজারল্যান্ডের জুরিখ শহরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি পদদলিত করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতৃবৃন্দকে নিয়ে অশ্লীল মন্তব্যের প্রতিবাদে সভা করা হয়েছে। গত শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৬ টার দিকে জুরিখের ডিনার ষ্ট্রাসের একটি আধুনিক রেস্টুরেন্টে এ সভার আয়োজন করে সুইজারল্যান্ড বিএনপি। সভায় সভাপতিত্ব করেন সুইজারল্যান্ড বিএনপির প্রস্তাবিত ও কণ্ঠ ভোটে নির্বাচিত সভাপতি মোফাজ্জল মল্লিক সাজিল। সঞ্চালনার দায়িত্বে ছিলেন শামসুদ্দিন তালুকদার। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাহফুজ শিকদার। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুইজারল্যান্ড বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইদ হোসেন খোকন, সিনিয়র নেতা সাজ্জাদ হোসেন বাপ্পী, হাসান তালুকদার, মাহফুজ শিকদার, শাহিন মিয়া, আলম হক, মাসুদ মাদবর, ববি, শাহিন তালুকদার, মিজান শাহিন, শিমুল মিয়া, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক সেলিম হোসেন, আলমগীর হোসেন, যুবায়ের আহম্মেদ জুয়েল, জুরিখ বিএনপির সভাপতি সমীর কুমার রায়, জামাল হোসেন, তুষার তালুকদার, আনোয়ার খোকন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং মুক্তিযুদ্ধের বীর সেনানী জিয়াউর রহমানের প্রতি এ ধরণের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এনসিপি ও জামায়াত ঘনিষ্ঠ একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও অশ্লীল বক্তব্য ছড়াচ্ছে। সভায় বক্তারা ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড প্রতিরোধে দলীয়ভাবে ঐক্যবদ্ধ থেকে জবাব দেওয়ার আহ্বান জানান।#
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীর বিএনপিতে ঠাই নাই- আমির হোসেন দোলন
আপন সরদার টঙ্গীবাড়ি
মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন দোলন বলেন, টঙ্গীবাড়িতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীর বিএনপিতে ঠাই নাই। আমাদের দলের ভিতরেও যদি এই ধরনের লোক থাকে তাহলে আমাদের কাছে বললে সাথে সাথেই তার বিরুদ্ধে আমরা ব্যব¯’া নিবো। গত শুক্রবার বিকেল ৪ টায় বালিগাও ইউনিয়নের নয়াগাও তার নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন জনগণের পক্ষে থাকতে। জনগণের আপদে বিপদে পাশে থেকে কাজ করতে। সেই সাথে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। সেই সাথে আমাদের দলের কিংবা দলের অন্যান্য অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী যদি জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধেও কঠিন পদক্ষেপ নেওয়ার নির্দেশনা রয়েছে। এসময় সাংবাদিকদের সহায়তা চেয়ে তিনি বলেন, আপনাদের কাছে বিভিন্ন এলাকার খবরাখবর থাকে। আপনাদের কাছে যদি বিএনপি কিংবা অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি,মাদক ব্যবসায়ের খবর পান তাহলে আমাদের কে জানাবেন আমরা তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যব¯’া নিবো।