রবিবার, ৮ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● ঢাকার বাতাসে স্বস্তি নেই, দূষণের শীর্ষে আগারগাঁও ● দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যের আহ্বান ● মিরকাদিম ও মাওয়া মৎস্য আড়তের চিত্র সরবরাহ বাড়লেও চড়া দামে ইলিশের কেনাবেচা ● কারাবন্দী সাবেক এমপি ফয়সাল বিপ্লবের মানবিক উদ্যোগ নিহত জাহেদ নেপারীর পরিবার পেলেন এক লাখ টাকা ● টঙ্গীবাড়ীতে মোয়াজ্জেম শিকদারের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ২০০ জন ● গজারিয়া প্রেস ক্লাবের নির্বাচনে তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ. ● টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী ● টঙ্গীবাড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিরাজদীখানে আলোচনা সভা ● সিরাজদীখানে ওয়ারেন্টভুক্ত আসামির বদলে ছোট ভাইকে ৯ ঘণ্টা আটকের অভিযোগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টঙ্গীবাড়ীতে মোয়াজ্জেম শিকদারের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ২০০ জন

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

প্রকাশ : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০৮:১৭ এ এম
টঙ্গীবাড়ীতে মোয়াজ্জেম শিকদারের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ২০০ জন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন ২০০ জন রোগী। উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও বেতকা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোয়াজ্জেম শিকদারের ব্যক্তিগত উদ্যোগে এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।


শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার বেতকা এলাকায় মোয়াজ্জেম শিকদারের নিজ বাড়িতে এ চক্ষু চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন।


চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে যাদের চোখের অপারেশন প্রয়োজন, তাদের বিনামূল্যে অপারেশন করানোর ব্যবস্থা করেন মোয়াজ্জেম শিকদার। এছাড়া যেসব রোগীর প্রয়োজনীয় ওষুধ কেনার সামর্থ্য নেই, তাদের ওষুধ কেনার জন্য নগদ অর্থ সহায়তাও প্রদান করেন তিনি।


স্থানীয়দের মতে, মোয়াজ্জেম শিকদারের এমন উদ্যোগ অসহায় ও দরিদ্র মানুষের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে অর্থাভাবে যারা চোখের চিকিৎসা করাতে পারছিলেন না, তারা এ কার্যক্রমের মাধ্যমে চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ পেয়েছেন।


এর আগেও গত জুলাই মাসে একই উদ্যোগে প্রায় ৩০০ জন রোগীর চিকিৎসার ব্যবস্থা করেন মোয়াজ্জেম শিকদার। ওই সময় ৩০ জন রোগীকে বিনামূল্যে চোখের অপারেশন করানোর ব্যবস্থা করা হয়।


এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতা বজায় রাখতে চান মোয়াজ্জেম শিকদার।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)