মুন্সীগঞ্জের সময় রিপোর্ট
কারাবন্দী সাবেক এমপি ফয়সাল বিপ্লবের মানবিক উদ্যোগ
নিহত জাহেদ নেপারীর পরিবার পেলেন এক লাখ টাকা
সদরের চরকেওয়ারের ভিটি হোগলা গ্রামে হামলায় নিহত আ'লীগ কর্মী জাহেদ বেপারীর পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহযোগিতা পাঠিয়েছে কারাবন্দি সাবেক এমপি ফয়সাল বিপ্লব। শনিবার দুপুরে তার এক প্রতিনিধির মাধ্যমে নিহতের স্ত্রী রেবা বেগমের হাতে এক লাখ টাকা পৌছে দেওয়া হয়। বর্তমানে
মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লব চব্বিশের ৪ আগষ্ট শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে তিনজন নিহত হওয়ার পৃথক হত্যা মামলায় গ্রেফতার হয়ে মুন্সীগঞ্জ জেলহাজতে কারাবন্দী।
হত্যা মামলায় কারাবন্দি সাবেক এমপির আর্থিক সহযোগিতা পাঠানো সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। সহযোগিতা পাওয়ার তথ্য নিহতের পরিবার নিশ্চিত করেছে।
নিহত জাহেদ বেপারীর শারীরিক প্রতিবন্ধী মেয়ে ও পরিবারের সহযোগিতার জন্যই ওই আর্থিক সাহায্য পাঠানো হয়। জাহেদকে হারিয়ে বর্তমানে স্ত্রী ও সন্তানরা বিপদের সময়
প্রসঙ্গত, গত বুধবার দিবাগতরাতে এখানেই প্রতিপক্ষ ফরিদ বেপারী এলোপাতাড়ি কুপিয়ে আহত করে স্থানীয় দিনমজুর জাহেদ বেপারীকে। গুরুত্বর অবস্থায় হাসপাতালে নেওয়া চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় তার। নিহত জাহেদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ কর্মী বলে জানিয়েছে পরিবার।