মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন ● সেভেন-আপ মামলায় সমন জারি হয়নি, নতুন তারিখ নির্ধারণ ● আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতায় ইংল্যান্ডের প্রশংসা আনভীর স্টেডিয়ামের ● স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, চিকিৎসকদের অনুপস্থিতি ৭০ শতাংশ পর্যন্ত ● অস্ত্রোপচার সেবা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে প্রশিক্ষিত জনবল বাড়ানোর আহ্বান ● গুজব-অপপ্রচার ঠেকাতে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ● শ্রীনগর-বেজগাঁও থেকে কাজলপুর-কুকুটিয়া সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী ● সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীনগরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ● গজারিয়ায় পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার ইউএনও কার্যালয়ের প্রথম জিপ, রাখা হলো প্রদর্শনীতে ● গজারিয়ায় মাদকের ছড়াছড়ি, ঝুঁকিতে যুবসমাজ.
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গুজব-অপপ্রচার ঠেকাতে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি:

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ১২:৩৪ পিএম
গুজব-অপপ্রচার ঠেকাতে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

 দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং তৈরি পোশাকশিল্পে যেকোনো ধরনের অস্থিরতা ঠেকাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের ভেতর কিংবা বাইরে থেকে কোনো ধরনের উসকানি, নাশকতা বা ষড়যন্ত্রের মাধ্যমে অর্থনীতি ও রপ্তানি খাতকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় সক্রিয় থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার বিষয়ে সতর্ক করা হয়েছে। গতকাল বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টার বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রিসভার বৈঠকে তৈরি পোশাক খাতে সাম্প্রতিক অস্থিরতা, শ্রমিক অসন্তোষ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশের প্রধান রপ্তানি খাত হিসেবে পোশাকশিল্পের উৎপাদন ও সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখার বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। বৈঠকে বলা হয়, শ্রমিকদের ন্যায্য দাবি ও জীবনমান উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে নির্ধারিত সময়ের আগেই ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আজ মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা। মজুরি নির্ধারণের প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় শ্রমিক আন্দোলনের নামে সহিংসতা, ভাঙচুর বা সড়ক অবরোধের মতো ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বৈঠকে আলোচনা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রমিকদের দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। তবে কোনো পক্ষ যদি শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে পোশাকশিল্পে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার সময় গোয়েন্দা তথ্য ও মাঠপর্যায়ের বিভিন্ন প্রতিবেদনের বিষয়ও মন্ত্রিসভায় তুলে ধরা হয়। সেখানে সাধারণ শ্রমিকদের আড়ালে কিছু দুষ্কৃতকারী এবং নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতা-কর্মী ও উগ্রপন্থিরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে জানানো হয়। দেশের অর্থনীতি ও রপ্তানি বাণিজ্য বাধাগ্রস্ত করতে দেশের ভেতর ও বাইরে থেকে উসকানি দেওয়ার চেষ্টা রয়েছে বলেও বৈঠকে আলোচনা করা হয়। এ ধরনের তৎপরতা শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক শক্তিকে জননিরাপত্তা বিঘ্নিত করা বা পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া হবে না। দেশের স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এসব তৎপরতার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রমিক আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ কিংবা জনদুর্ভোগ সৃষ্টি এবং নাশকতার চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের ভেতর বা বাইরে থেকে পোশাক খাত কিংবা সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে ষড়যন্ত্র ও উসকানি দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

নিজ এলাকার আইনশৃঙ্খলা ও জনজীবনের পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্টদের জবাবদিহির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করা হয়েছে। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা এবং জানমালের নিরাপত্তা রক্ষায় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে জনমনে আতঙ্ক বা অস্থিরতা তৈরি না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এ ধরনের তৎপরতার বিরুদ্ধে নজরদারি বাড়ানো এবং প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গার্মেন্টস খাতে কোনো ধরনের অচলাবস্থা তৈরি হতে না দেওয়া এবং উৎপাদন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শ্রমিকদের যৌক্তিক দাবি ও অধিকারকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি কোনো মহল যাতে তাদের ব্যবহার করে শিল্পে ভাঙচুর বা অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

পোশাকশিল্পের উৎপাদন ও সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখাকে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। শিল্পমালিক ও শ্রমিকদের মধ্যে আস্থার পরিবেশ বজায় রাখার বিষয়েও মন্ত্রিসভার বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। শ্রমিক ও মালিক উভয় পক্ষের স্বার্থ বিবেচনায় নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিজিএমইএসহ শিল্পসংশ্লিষ্ট সংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। শ্রমিক কল্যাণ ও মজুরি বোর্ডকে কার্যকরভাবে কাজ করারও নির্দেশনা দেওয়া হয়েছে। আলোচনার মাধ্যমে শ্রমিকদের দাবি ও প্রত্যাশার বিষয়ে বাস্তবসম্মত সমাধানে পৌঁছানোর ওপর জোর দেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠকে সরকারি কাজে গতি আনতে সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরের গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি বৈঠকে তুলে ধরেন।

এ ছাড়া বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা সম্পর্কেও মন্ত্রিসভার সদস্যদের অবহিত করা হয়। বৈঠকে ভ্যাট আইন, খেজুর আমদানির ওপর শুল্ক কমানোর প্রস্তাব এবং জয়দেবপুর-ময়মনসিংহ ডুয়েল গেজ রেললাইনসহ সরকারের বিভিন্ন নীতিনির্ধারণী বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। সামগ্রিকভাবে বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পোশাকশিল্পের উৎপাদন অব্যাহত রাখা এবং অর্থনৈতিক কার্যক্রমে কোনো ধরনের অচলাবস্থা তৈরি হতে না দেওয়ার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)