মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন ● সেভেন-আপ মামলায় সমন জারি হয়নি, নতুন তারিখ নির্ধারণ ● আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতায় ইংল্যান্ডের প্রশংসা আনভীর স্টেডিয়ামের ● স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, চিকিৎসকদের অনুপস্থিতি ৭০ শতাংশ পর্যন্ত ● অস্ত্রোপচার সেবা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে প্রশিক্ষিত জনবল বাড়ানোর আহ্বান ● গুজব-অপপ্রচার ঠেকাতে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ● শ্রীনগর-বেজগাঁও থেকে কাজলপুর-কুকুটিয়া সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী ● সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীনগরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ● গজারিয়ায় পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার ইউএনও কার্যালয়ের প্রথম জিপ, রাখা হলো প্রদর্শনীতে ● গজারিয়ায় মাদকের ছড়াছড়ি, ঝুঁকিতে যুবসমাজ.
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গজারিয়ায় সরু সড়ক ও ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ.

জুয়েল দেওয়ান, গজারিয়া.

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৮:৫৭ এ এম
গজারিয়ায় সরু সড়ক ও ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ.


মুন্সীগঞ্জের গজারিয়ায় সরু ও ভাঙাচোরা সড়ক এবং ঝুঁকিপূর্ণ সেতুর কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক গ্রামের শত শত মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব ও সড়ক প্রশস্ত না করায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পড়তে হচ্ছে ভোগান্তিতে।


সরেজমিনে দেখা যায়, উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বালুচর-শিমুলিয়া সড়কের গুয়াগাছিয়া গ্রামের অংশটি অত্যন্ত সরু ও ভাঙাচোরা। সড়কের ওপর থাকা পুরোনো সরু একটি সেতুও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়কের দুই পাশে গাছপালা ও ঝোপঝাড় থাকায় চলাচলের জায়গা আরও সংকুচিত হয়ে পড়েছে। ফলে বিপরীত দিক থেকে দুটি অটোরিকশা একসঙ্গে আসলে একটির পক্ষে অন্যটিকে জায়গা করে দেওয়া কঠিন হয়ে পড়ে। সামান্য অসতর্কতায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।


স্থানীয়দের ভাষ্য, গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর, শিমুলিয়া, গুয়াগাছিয়া, কদমতলী, দত্তেরচর, বসুরচর ও ভাষারচরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও সাধারণ মানুষের চলাচলের অন্যতম ভরসা এটি।


স্থানীয় কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, মেঘনা নদীর শাখা দ্বারা বেষ্টিত গুয়াগাছিয়া ইউনিয়নের উত্তর ও পশ্চিমে বাউশিয়া ইউনিয়ন, দক্ষিণে মতলব উত্তর উপজেলা এবং পূর্বে দাউদকান্দি উপজেলা। যোগাযোগের ক্ষেত্রে এই সড়কটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ সরু ও ভাঙাচোরা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার ভয়ে থাকতে হয়। বিশেষ করে বর্ষাকালে সড়ক পিচ্ছিল হয়ে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। কোনো রোগীকে হাসপাতালে নিতে গেলেও ভোগান্তির শেষ থাকে না। রিকশা ও অন্যান্য যানবাহনও ঠিকমতো চলাচল করতে চায় না। বিষয়টি একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান হয়নি।


অটোরিকশাচালক সফিক মিয়া বলেন, সড়কটি এতটাই সরু যে বিপরীত দিক থেকে অন্য কোনো গাড়ি এলে সাইড দেওয়ার সুযোগ থাকে না। অনেক সময় মালামাল নিয়ে চলাচলের সময় গাড়ি উল্টে যাওয়ার উপক্রম হয়। এ অবস্থায় গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করাও কঠিন হয়ে পড়েছে।


স্থানীয়দের অভিযোগ, সড়কটির বেহাল অবস্থার কারণে জরুরি চিকিৎসা সেবা গ্রহণ, কৃষিপণ্য পরিবহন ও বাজারজাত করণ এবং শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত ব্যাহত হচ্ছে। বিশেষ করে অসুস্থ রোগী ও বয়স্কদের চলাচলে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি প্রশস্ত ও পাকাকরণ এবং ঝুঁকিপূর্ণ সেতুটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নিলে দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পাবেন কয়েক গ্রামের মানুষ।


উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন বলেন, বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)