মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন ● সেভেন-আপ মামলায় সমন জারি হয়নি, নতুন তারিখ নির্ধারণ ● আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতায় ইংল্যান্ডের প্রশংসা আনভীর স্টেডিয়ামের ● স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, চিকিৎসকদের অনুপস্থিতি ৭০ শতাংশ পর্যন্ত ● অস্ত্রোপচার সেবা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে প্রশিক্ষিত জনবল বাড়ানোর আহ্বান ● গুজব-অপপ্রচার ঠেকাতে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ● শ্রীনগর-বেজগাঁও থেকে কাজলপুর-কুকুটিয়া সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী ● সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীনগরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ● গজারিয়ায় পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার ইউএনও কার্যালয়ের প্রথম জিপ, রাখা হলো প্রদর্শনীতে ● গজারিয়ায় মাদকের ছড়াছড়ি, ঝুঁকিতে যুবসমাজ.
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গজারিয়ায় মাদকের ছড়াছড়ি, ঝুঁকিতে যুবসমাজ.

নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৮:২১ এ এম
গজারিয়ায় মাদকের ছড়াছড়ি, ঝুঁকিতে যুবসমাজ.


মুন্সীগঞ্জের গজারিয়ায় উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে মাদক। উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সহজলভ্য হয়ে উঠেছে। এতে মাদকের নেশায় বিপথগামী হচ্ছে তরুণদের একটি অংশ। মাদক কারবারিদের ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এ নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলে।


স্থানীয়দের অভিযোগ, উপজেলার পোড়াচক বাউশিয়া, ভবেরচর ও বালুয়াকান্দিসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি চলছে। মাঝেমধ্যে প্রশাসনের অভিযানে মাদক কারবারিরা গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবারও আগের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। বিভিন্ন হোটেল-রেস্তোরাঁর শ্রমিক, অটোরিকশা ও সিএনজিচালিত যানবাহনের চালক-সহকারীদের মধ্যেও মাদক সেবনের প্রবণতা রয়েছে বলে অভিযোগ তাঁদের।


পৈক্ষারপাড় গ্রামের এক প্রবীণ বাসিন্দা জানান, তাঁর বাড়ির আশপাশে বেশ কয়েকজন মাদকাসক্ত রয়েছেন। তাঁদের কেউ কেউ একাধিকবার কারাভোগ করেও মাদক ছাড়তে পারেননি। এতে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি তরুণদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।


ভবেরচর গ্রামের এক যুবক নাম প্রকাশ না করার শর্তে জানান, আগে ইয়াবা কিনতে বাসস্ট্যান্ডে যেতে হতো। এখন ফোন করলেই মোটরসাইকেলে করে চাহিদামতো মাদক পৌঁছে দেওয়া হয়।


এদিকে মাদক কারবারে রাজনৈতিক দলের কিছু নেতার সংশ্লিষ্টতার অভিযোগ তুলে গতকাল রোববার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম তারেক তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দেন। তিনি মাদক কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং জড়িত দলীয় নেতাদের বহিষ্কারের দাবি জানান।


জেলা বিএনপির সদস্য মাসুদ ফারুক বলেন, মাদকের বিস্তারে অভিভাবক ও সচেতন মহল উদ্বিগ্ন। বিভিন্ন কর্মসূচি পালন করেও প্রত্যাশিত সুফল পাওয়া যাচ্ছে না।


এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নকীব আকরাম বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। চলতি মাসে এ পর্যন্ত ১০টি মাদক মামলায় ১৫ থেকে ১৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)