মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন ● সেভেন-আপ মামলায় সমন জারি হয়নি, নতুন তারিখ নির্ধারণ ● আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতায় ইংল্যান্ডের প্রশংসা আনভীর স্টেডিয়ামের ● স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, চিকিৎসকদের অনুপস্থিতি ৭০ শতাংশ পর্যন্ত ● অস্ত্রোপচার সেবা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে প্রশিক্ষিত জনবল বাড়ানোর আহ্বান ● গুজব-অপপ্রচার ঠেকাতে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ● শ্রীনগর-বেজগাঁও থেকে কাজলপুর-কুকুটিয়া সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী ● সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীনগরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ● গজারিয়ায় পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার ইউএনও কার্যালয়ের প্রথম জিপ, রাখা হলো প্রদর্শনীতে ● গজারিয়ায় মাদকের ছড়াছড়ি, ঝুঁকিতে যুবসমাজ.
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

স্টাফ রিপোর্টার:

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ১০:৩৮ পিএম
জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

 জনতার দলের মহাসচিব ও বীর মুক্তিযোদ্ধা আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) প্রখ্যাত কার্ডিয়াক সার্জন ডা. লুৎফর রহমানের তত্ত্বাবধানে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। আযম খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় তাঁর পরিবার এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া ও মোনাজাতের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে দলের সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের হাসপাতালে অপ্রয়োজনীয় ভিড় না করার আহ্বান জানানো হয়েছে। তাঁদের নিজ নিজ অবস্থান থেকে আযম খানের সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)