বিশেষ প্রতিবেদক
বির্স্তীণ আড়িয়াল বিলের বিভিন্ন স্থানে জমিতে থাকা কচুরি পানা উঠিয়ে ভিট প্রস্তুত করতে ব্যস্ত স্থানীয় কৃষকরা। এসব ভিটে আগাম লাউ, মিষ্টি কুমড়া, খিরাইসহ অন্যান্য শাক-সবজির বীজ বপণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কৃষকরা জানান, এখন শীতকালীন আগাম শাক-সবজির জন্য বিলে ভিট বানাচ্ছি। ভাসমান ভিট প্রস্তুত হলেই লাউ, কুমড়াসহ অন্যান্য সবজির চারা রোপণ করা হবে। পানি নামার সাথে সাথে এসব ভাসমান ভিট বিভিন্ন জমির পাশে রাখা হবে।
জানা যায়, উপজেলায় প্রায় ২ হাজার ৩শথ হেক্টর জমিতে আলু চাষ হয়ে থাকে। ১০ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান চাষ করা হয়। এর মধ্যে আড়িয়াল বিলের শ্রীনগর অংশেই ৫ হাজার হেক্টর জমিতে আগাম ধানের চাষাবাদ হয়। এছাড়া অন্যান্য বিভিন্ন জমিতে আগাম শাক-সবজি ও অন্যান্য রবিশস্যর চাষ করেন স্থানীয়রা।