শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● রাজনীতির সংঘাত যতদিন চলবে, ততদিন অধরাই থাকবে গণতন্ত্রের সোনার হরিণ ● তাৎক্ষণিক সমাধানযোগ্য সমস্যা সমাধানে নির্দেশ ● কচুরিপানা উঠিয়ে জমি প্রস্তুতে ব্যস্ত কৃষক ● বর্ষার পানি কমতে শুরু করায় আড়িয়ল বিলে শীতকালীন সবজি ও মাছ ধরার ব্যস্ততা বিলবাসী ● শ্রীনগরে ৩ হাজার নেতাকর্মী নিয়ে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ● টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির মনোনয়ন পেলেন সাইফুল ইসলাম হিরন ● সরকারি শ্রীনগর কলেজে নবীনবরণ অনুষ্ঠিত ● গজারিয়ায় মহাসড়কের পাশে বর্জ্যের আগুনে পুড়ছে গাছ. ● কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গজারিয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ● ঢাকা-মাওয়া মহাসড়কে পুলিশের চেকপোস্ট, যানবাহনে তল্লাশি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শীতকালে মহাসড়কে অপরাধ দমনে নজরদারি বাড়ানো হয়েছে: অতিরিক্ত আইজিপি.

জুয়েল দেওয়ান,গজারিয়া.

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৮:৩৭ এ এম
শীতকালে মহাসড়কে অপরাধ দমনে নজরদারি বাড়ানো হয়েছে: অতিরিক্ত আইজিপি.


শীত মৌসুমে মহাসড়কে ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. সায়েদুর রহমান।


তিনি বলেন, হাইওয়ে পুলিশ সারা বছরই সচল রয়েছে। তবে শীতকালে দিন ছোট হওয়া, দ্রুত সন্ধ্যা নামা, কুয়াশা এবং যানবাহনের গতি কমে যাওয়ার মতো বিষয়গুলো অপরাধের ঝুঁকি বাড়ায়। এসব বিষয় বিবেচনায় নিয়ে মহাসড়কে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।


গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে থানার নবনির্মিত ভবন পরিদর্শন কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


ডাকাতি ও অপরাধ দমনে গোয়েন্দা তথ্যের গুরুত্ব তুলে ধরে অতিরিক্ত আইজিপি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গোপন সংবাদ। এ ক্ষেত্রে স্থানীয় থানা প্রশাসন, জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতা নেওয়া হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদেরও সহযোগিতা প্রয়োজন। মহাসড়কের যেসব স্থান ডাকাতি কিংবা সম্পদবিরোধী অপরাধের জন্য ঝুঁকিপূর্ণ, সে সম্পর্কে তথ্য পেলে সেখানে নিবিড় টহল ও নজরদারি বাড়ানোর হবে।


মহাসড়কে অভিযান বন্ধ থাকার গুঞ্জন নাকচ করে তিনি বলেন, মহাসড়কে অভিযান বন্ধ নেই। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ও ইলেকট্রনিক ব্যবস্থার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ওয়ান করিডোরে সরকার আধুনিক ব্যবস্থা চালু করেছে। এর মাধ্যমে স্বয়ংক্রিয় ভাবে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ক্যামেরা ভিত্তিক প্রসিকিউশনের ব্যবস্থা করা হয়েছে। তবে এ ব্যবস্থার পুরো সুফল পেতে কিছুটা সময় লাগবে। 


সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে অতিরিক্ত আইজিপি বলেন, শুধু আইন প্রয়োগ করে দুর্ঘটনামুক্ত সড়ক নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা। চালক, যাত্রী ও সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।


ভবেরচর হাইওয়ে থানার নবনির্মিত ভবনের নির্মাণকাজের গুণগত মান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাইওয়ে পুলিশের জমি ও ভবনসংক্রান্ত কাজ ইতোমধ্যে শেষের দিকে রয়েছে। ভবেরচর হাইওয়ে থানা প্রকল্পের আওতায় নির্মিত এ থানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষা, দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে থানাটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি মো. মুনতাছির রহমান, গাজীপুরের পুলিশ সুপার মাহাবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার, ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানসহ হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় কর্মকর্তারা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)