শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● রাজনীতির সংঘাত যতদিন চলবে, ততদিন অধরাই থাকবে গণতন্ত্রের সোনার হরিণ ● তাৎক্ষণিক সমাধানযোগ্য সমস্যা সমাধানে নির্দেশ ● কচুরিপানা উঠিয়ে জমি প্রস্তুতে ব্যস্ত কৃষক ● বর্ষার পানি কমতে শুরু করায় আড়িয়ল বিলে শীতকালীন সবজি ও মাছ ধরার ব্যস্ততা বিলবাসী ● শ্রীনগরে ৩ হাজার নেতাকর্মী নিয়ে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ● টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির মনোনয়ন পেলেন সাইফুল ইসলাম হিরন ● সরকারি শ্রীনগর কলেজে নবীনবরণ অনুষ্ঠিত ● গজারিয়ায় মহাসড়কের পাশে বর্জ্যের আগুনে পুড়ছে গাছ. ● কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গজারিয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ● ঢাকা-মাওয়া মহাসড়কে পুলিশের চেকপোস্ট, যানবাহনে তল্লাশি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গজারিয়ায় ধান খড় শুকানোর কাজে ব্যবহার হচ্ছে ৩১ লাখ টাকার সেতু.

জুয়েল দেওয়ান,গজারিয়া.

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৮:৪৫ এ এম
গজারিয়ায় ধান খড় শুকানোর কাজে ব্যবহার হচ্ছে ৩১ লাখ টাকার সেতু.

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শ্রীনগর গ্রাম সংলগ্ন খালের ওপর ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় একটি সেতু। সেতুটির একপাশে সংযোগ সড়ক না থাকায় মানুষের চলাচলে কাজে লাগছে না। গত ৭ বছর ধরে কৃষকের ধান ও খড় শুকানোর কাজে ব্যবহৃত হচ্ছে এটি।


সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু ও কালভার্ট নিমার্ণ প্রকল্পের আওতায় ২০১৯ সালে উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রাম সংলগ্ন খালের ওপর ওই সেতু নির্মাণ করা হয়। এতে প্রায় ৩১ লাখ টাকা ব্যয় হয়েছে।


গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সেতুটির এক পাশে পাকা সড়ক থাকলেও অন্য পাশে রয়েছে সরু মাটির পথ। সেতুর ওপর ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে ধান ও খড়। কয়েকজন নারী-পুরুষ সেখানে শুকানোর কাজ করছেন। যানবাহন চলাচলের ব্যবস্থা না থাকায়  পায়ে হেঁটেই সেতু পার হতে হচ্ছে পথচারীরা।


স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান, বাবু মিয়া ও কাদের আলী বলেন, সেতুটি নির্মাণের সময় এলাকার মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। ভেবেছিলেন, যোগাযোগব্যবস্থার উন্নতি হবে, দুর্ভোগ কমবে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেই আশা পূরণ হয়নি। সেতুটি নির্মাণের আগে সংযোগ সড়কের বিষয়টি নিশ্চিত করা জরুরি ছিল। এখন কয়েকটি গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।


স্থানীয় গৃহিণী আসমা বেগম বলেন, সেতুটি দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে আছে। সংযোগ সড়ক না থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারে না। এ কারণে এলাকার লোকজন সেতুটিকে ধান মাড়াই ও খড় শুকানোর কাজে ব্যবহার করছেন।


অটোরিকশা চালক শাহজালাল বলেন, সেতুর এক পাশে সড়ক থাকলেও অন্য পাশে সংযোগ সড়ক নেই। ফলে যাত্রীদের সেতুর ওপর নামিয়ে দিতে হয়। এরপর তাদের পায়ে হেঁটে গন্তব্যে যেতে হয়। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।


এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম মুঠোফোনে বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে পরে জানাবেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)