শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● রাজনীতির সংঘাত যতদিন চলবে, ততদিন অধরাই থাকবে গণতন্ত্রের সোনার হরিণ ● তাৎক্ষণিক সমাধানযোগ্য সমস্যা সমাধানে নির্দেশ ● কচুরিপানা উঠিয়ে জমি প্রস্তুতে ব্যস্ত কৃষক ● বর্ষার পানি কমতে শুরু করায় আড়িয়ল বিলে শীতকালীন সবজি ও মাছ ধরার ব্যস্ততা বিলবাসী ● শ্রীনগরে ৩ হাজার নেতাকর্মী নিয়ে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ● টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির মনোনয়ন পেলেন সাইফুল ইসলাম হিরন ● সরকারি শ্রীনগর কলেজে নবীনবরণ অনুষ্ঠিত ● গজারিয়ায় মহাসড়কের পাশে বর্জ্যের আগুনে পুড়ছে গাছ. ● কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গজারিয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ● ঢাকা-মাওয়া মহাসড়কে পুলিশের চেকপোস্ট, যানবাহনে তল্লাশি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির মনোনয়ন পেলেন সাইফুল ইসলাম হিরন

টঙ্গীবাড়ী

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৮:৫৯ এ এম
টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির মনোনয়ন পেলেন সাইফুল ইসলাম হিরন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন সাইফুল ইসলাম হিরন।


মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দ্বিতীয় ধাপে ১০০ জন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করা হয়। ওই তালিকায় টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম হিরনের নাম রয়েছে।


সাইফুল ইসলাম হিরন বর্তমানে জাতীয় নাগরিক পার্টির মুন্সীগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং টঙ্গীবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।


শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) ও স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মানবাধিকার ও আইন সহায়তা বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন।


কর্মজীবনে সাইফুল ইসলাম হিরন বর্তমানে মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)-এর মানবসম্পদ ও প্রশাসন বিভাগে সহকারী পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি প্রতিষ্ঠানটিতে যোগদান করেন। এর আগে দেশি-বিদেশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), করপোরেট এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজ করেছেন। এসব প্রতিষ্ঠানে তাঁর প্রায় ১৯ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে।


রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন তিনি। বর্তমানে তিনি টঙ্গীবাড়ীর চাষী বালিগাঁও সমাজকল্যাণ সংঘের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।


এনসিপি থেকে মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলটির প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রমে যুক্ত হলেন সাইফুল ইসলাম হিরন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)