শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● রাজনীতির সংঘাত যতদিন চলবে, ততদিন অধরাই থাকবে গণতন্ত্রের সোনার হরিণ ● তাৎক্ষণিক সমাধানযোগ্য সমস্যা সমাধানে নির্দেশ ● কচুরিপানা উঠিয়ে জমি প্রস্তুতে ব্যস্ত কৃষক ● বর্ষার পানি কমতে শুরু করায় আড়িয়ল বিলে শীতকালীন সবজি ও মাছ ধরার ব্যস্ততা বিলবাসী ● শ্রীনগরে ৩ হাজার নেতাকর্মী নিয়ে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ● টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির মনোনয়ন পেলেন সাইফুল ইসলাম হিরন ● সরকারি শ্রীনগর কলেজে নবীনবরণ অনুষ্ঠিত ● গজারিয়ায় মহাসড়কের পাশে বর্জ্যের আগুনে পুড়ছে গাছ. ● কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গজারিয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ● ঢাকা-মাওয়া মহাসড়কে পুলিশের চেকপোস্ট, যানবাহনে তল্লাশি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্রীনগরে ৩ হাজার নেতাকর্মী নিয়ে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৯:০০ এ এম
শ্রীনগরে ৩ হাজার নেতাকর্মী নিয়ে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

 


পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। এতে প্রায় ৩ হাজার নেতাকর্মী অংশ নেন।


বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানার নেতৃত্বে উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শ্রীনগর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠে পুনরায় ছনবাড়ী বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


যুবদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ মিছিল ও সমাবেশে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সিরাজ পাঠান, সাধারণ সম্পাদক ভিপি শাহরিয়ার, যুগ্ম সম্পাদক মহসিন খান বাবু, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল শেখ, লৌহজং উপজেলা যুবদলের সদস্য সচিব পাভেল মোল্লা, সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার, মিরকাদিম পৌর যুবদলের আহ্বায়ক তানজিল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সোহাগ আহমেদ, শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, প্রিন্স নাদিম,  সদস্য রাজু আহমেদ, মুন্সীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব রায়হান কবিরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এছাড়া যুবদল নেতা লোকমান হোসেন, ইকবাল হোসেন, বাবুল আহমেদ, হুমায়ুন আহমেদ, মো. শাহজাহান, মাসুদ মোল্লা ও হাসান আহমেদসহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আসা নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।


সমাবেশে নেতাকর্মীরা দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)