সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন এবং মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি মো. সোহেল আহমেদ রানার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় মামুনি প্লাজায় উপজেলা শ্রমিকদলের কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়। জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া, সিনিয়র সহসভাপতি মো. আক্কাস আলী, সহসভাপতি মো. পিয়ার আলী, সাংগঠনিক সম্পাদক মো. নবী, ১ নম্বর যুগ্ম সম্পাদক বাবু হোসেনসহ শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া শেষে নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।