মুন্সীগঞ্জের সময় রিপোর্ট
ছাত্রলীগের কর্মসূচিতে ঘিরে ধলেশ্বরী নদী থেকে ৩৭ জনকে আটক
আটক করা ৩৩ জনকে গাজীপুর কিশোর সংশোধন কেন্দ্রে প্রেরণ
▪️আটক ৩৩ জন ১৮ বছরের নিচে
🔹 ১৯ বছরের ৪ জন জেলা কারাগারে
▫️থানার পফটকের সামনে অভিভাবকদের ভীড়
ছাত্রলীগের কর্মসূচি ঘিরে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে নোঙ্গর করা কার্গো জাহাজ থেকে আটক ৩৭ জনকে ফৌজদারি কার্যিবধির ১৫১ ধারায় ( বেআইনি সমাবেশ বা লোকশান্তি ভঙ্গ করা) আদালতে প্রেরণ করা হলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আগামী ১৬ নভেম্বর শুনানির দিন ধার্য্য করেছে আদালত। শনিবার দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জ শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক উপরোক্ত আদেশ দেন। এরপরই তাদের প্রথমে মুন্সীগঞ্জ জেলা কারাগারে ও পরে সেখান থেকে ৩৩ জনকে গাজীপুর কিশোর সংশোধন কেন্দ্রে (বালক) প্রেরণ করা হয় বলে মুন্সীগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, আটক ৩৭ জনের মধ্যে ৩৩ জনের বয়স ১৮ বছরের নিচে আর ৪ জনের বয়স ১৯ বছর।
শনিবার দুপুর ২টার দিকে সদর থানা পুলিশ আটককৃতদের মুন্সীগঞ্জ শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে আটক ৩৩ জনকে হাজির করা হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অন্যদিকে, বাকি ৪ জনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আইরীন আক্তারের আদালতে হাজির করা হয়। আগামী ১৬ নভেম্বর জামিন শুনানির তারিখ ধার্য করে তাদেরও কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এর আগে শুক্রবার বিকেলে শহরের মোল্লাচর সংলগ্ন ধলেশ্বরী নদীর তীর থেকে ছাত্রলীগের কর্মসূচি ঘিরে সন্দেহভাজন ৩৭ জনকে আটক করা হয়। এরপর শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পুলিশ তাদের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে।
অন্যদিকে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যার পর থেকে আটক যুবকদের অভিভাবকরা সদর থানায় জড়ো হয়। এক পর্যায়ে পুলিশ থানার প্রধান ফটক বন্ধ করে দিলে অভিভাবকদের ফটকের বাইরে অবস্থান করতে দেখা গেছে।
পুলিশ সূত্র জানায়, ধলেশ্বরী নদীতে নোঙ্গর করা কার্গো জাহাজ জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির বিষয়ে বৈঠকের গোপন সংবাদের ভিত্তিতে নদী তীরে পুলিশ অবস্থান করছিলো। এসময় নদীতে ট্রলার ও নৌকায় দল বেঁধে আসা সন্দেহভাজন ৩৭ জনকে আটক করা হয়। এর মধ্যে স্থানীয় ছাত্রদল যুবদলেরে নেতাকর্মীরা তাদের আটক করতে পুলিশকে সাহায্য করে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, পূর্বে ওই স্থানটিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের কর্মসূচি হয়েছিল। সেখানে আবারও একইভাবে কর্মসূচি করার একটি তথ্য ছিলো। তাই অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করা হয়। তিনি জানান, আটককৃতদের বিষয়ে যাচাই-বাছাই শেষে শনিবার দুপুরে ফৌজদারি কার্যিবধির ১৫১ ধারায় আটককৃতদের মুন্সীগঞ্জের আদালতে প্রেরণ করা হয়।