সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● পোশাকশিল্পে দেশীয় দক্ষ জনবলের ঘাটতি, বাড়ছে বিদেশি নির্ভরতা ● স্বাস্থ্য খাতে গবেষণা ও শিল্পের মধ্যে অংশীদারি চান জুবাইদা রহমান ● আজ টঙ্গীবাড়ি হানাদার মুক্ত দিবস, প্রেসক্লাবে আলোচনা সভা ● আজ টঙ্গীবাড়ি হানাদার মুক্ত দিবস, প্রেসক্লাবে আলোচনা সভা ● ছাত্রলীগের কর্মসূচিতে ঘিরে ধলেশ্বরী নদী থেকে ৩৭ জনকে আটক ● গজারিয়ায় সরু সড়ক ও ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ. ● টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ● শ্রীনগরে রাতের আঁধারে অবৈধ ড্রাম ট্রাকে চলছে বালু ভরাটের কাজ ● ১৫ বছর ধরে চোখের আলো ছড়াচ্ছে পুরা ডি.সি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ● সিরাজদীখানে ৩ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিরাজদীখানে ৩ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

সিরাজদীখান প্রতিনিধি:

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৮:৫১ এ এম
সিরাজদীখানে ৩ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ৪৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।


গতকাল শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান উদ্বোধন করা হয়।


এতে প্রত্যেক কৃষককে ১ কেজি উন্নত জাতের সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষি ও কৃষককে বাদ দিয়ে দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়। কৃষকের উৎপাদন খরচ কমানো এবং ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। বর্তমান সরকার কৃষিবান্ধব কার্যক্রমের মাধ্যমে কৃষকদের পাশে থাকতে চায়।


তিনি বলেন, কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন। এতে সরিষার আবাদ বাড়বে, কৃষকের উৎপাদন ব্যয় কমবে এবং দেশের ভোজ্যতেলের চাহিদা পূরণে দেশীয় উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তিনি আরও বলেন, কৃষকদের শুধু প্রণোদনা দিলেই হবে না, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে হবে। কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে হবে, যাতে কৃষকরা অধিক ফলন পেয়ে আর্থিকভাবে লাভবান হতে পারেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)