সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● পোশাকশিল্পে দেশীয় দক্ষ জনবলের ঘাটতি, বাড়ছে বিদেশি নির্ভরতা ● স্বাস্থ্য খাতে গবেষণা ও শিল্পের মধ্যে অংশীদারি চান জুবাইদা রহমান ● আজ টঙ্গীবাড়ি হানাদার মুক্ত দিবস, প্রেসক্লাবে আলোচনা সভা ● আজ টঙ্গীবাড়ি হানাদার মুক্ত দিবস, প্রেসক্লাবে আলোচনা সভা ● ছাত্রলীগের কর্মসূচিতে ঘিরে ধলেশ্বরী নদী থেকে ৩৭ জনকে আটক ● গজারিয়ায় সরু সড়ক ও ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ. ● টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ● শ্রীনগরে রাতের আঁধারে অবৈধ ড্রাম ট্রাকে চলছে বালু ভরাটের কাজ ● ১৫ বছর ধরে চোখের আলো ছড়াচ্ছে পুরা ডি.সি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ● সিরাজদীখানে ৩ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপন সরদার

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৮:৫৪ এ এম
টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে উৎসবমুখর পরিবেশে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।


এবারের মেধাবৃত্তি পরীক্ষায় টঙ্গিবাড়ী উপজেলার ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির মোট ৩৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হয়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।


জানা যায়, ২০১৮ সালের ৯ নভেম্বর বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিশেষ করে শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে নিয়মিত মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে সংগঠনটি।


এ বিষয়ে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বক্কর সিদ্দিক হীরা বলেন, “বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন একটি সম্পূর্ণ মানবসেবামূলক সংগঠন। ২০১৮ সালের ৯ নভেম্বর আমাদের এই সংগঠনের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই আমরা মানবকল্যাণ ও সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি পড়াশোনায় উৎসাহিত করতেই আমাদের এই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন। আমরা চাই, প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরাও নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাক এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখুক। এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর।”


তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে।


আয়োজকরা জানান, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি, মেধার যথাযথ মূল্যায়ন এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করবে।


শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থী তৈরির প্রত্যয় নিয়ে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সংগঠনটির পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)