মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন করেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম।
গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে তিনি বিদ্যালয়টির কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন করেন। এ সময় ক্লাবের সদস্য শিশু-কিশোরদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান এবং তাদের সংগীত পরিবেশনা উপভোগ করেন।
পরিদর্শনকালে তিনি ক্লাবের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং ক্লাবের আনুষঙ্গিক সরঞ্জামাদি পরিদর্শন করেন।