রবিবার, ৮ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● ঢাকার বাতাসে স্বস্তি নেই, দূষণের শীর্ষে আগারগাঁও ● দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যের আহ্বান ● মিরকাদিম ও মাওয়া মৎস্য আড়তের চিত্র সরবরাহ বাড়লেও চড়া দামে ইলিশের কেনাবেচা ● কারাবন্দী সাবেক এমপি ফয়সাল বিপ্লবের মানবিক উদ্যোগ নিহত জাহেদ নেপারীর পরিবার পেলেন এক লাখ টাকা ● টঙ্গীবাড়ীতে মোয়াজ্জেম শিকদারের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ২০০ জন ● গজারিয়া প্রেস ক্লাবের নির্বাচনে তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ. ● টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী ● টঙ্গীবাড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিরাজদীখানে আলোচনা সভা ● সিরাজদীখানে ওয়ারেন্টভুক্ত আসামির বদলে ছোট ভাইকে ৯ ঘণ্টা আটকের অভিযোগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোকজ সংস্কৃতি ও কূটির শিল্প বানিজ্য মেলা অনৈসলামিক কার্যকলাপ হবে না শর্তে অনাপত্তি জানাল আলেম সমাজ

নিজস্ব প্রতিবেদক,গজারিয়া.

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৭:৫০ এ এম
লোকজ সংস্কৃতি ও কূটির শিল্প বানিজ্য মেলা অনৈসলামিক কার্যকলাপ হবে না শর্তে অনাপত্তি জানাল আলেম সমাজ

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রীজ সংলগ্ন সড়ক ও জনপথের বিশ্রামাগার এলাকায় আয়োজিত"লোকজ সংস্কৃতি ও কুটির শিল্প বাণিজ্য মেলা-২০২৬’কে কেন্দ্র করে নতুন করে সৃষ্ট উত্তেজনা নিরসন হলো, অনৈসলামিক কার্যকলাপ হবে না শর্তে অনাপত্তি জানালো আলেম সমাজ।


গতকাল শুক্রবার বাদ আছর উপজেলার ভবেরচর ইউনিয়ন এর আনারপুরাস্থ ঐতিহ্যবাহী ইসলামী প্রতিষ্ঠান জামিয়া ফারুকিয়া রওজাতুল উলুম মাদ্রাসা'র অফিস প্রাঙ্গণে উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ইসহাক আলীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি আল্লামা হাসান ফারুক, উপজেলা মুসলিম ঐক্য পরিষদের মহা সচিব আব্দুল হক, হাফেজ আমান উল্লাহ, জেলা ফরায়েজী আন্দোলনের মহাসচিব হানিফ মিয়া।


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার,বালুয়াকান্দী ইউনিয়ন যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলাল,মেলার ইজারাদার রতন মিয়া, রুবেল হোসেন প্রমুখ।


জানা যায়,মেলা আয়োজনের নিয়ে স্থানীয় আলেমদের সঙ্গে আয়োজক কমিটির বৈঠক ও সমঝোতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলেও এমন কোনো বৈঠক হয়নি বলে জানিয়েছেন স্থানীয় আলেমরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গজারিয়ার ওলামায়ে কেরাম।


জানা যায়,মেঘনা সেতুর পাদদেশে জামালদী বাসস্ট্যান্ড এলাকায় জেলা প্রশাসনের অনুমোদন ও নির্ধারিত ২২টি শর্ত মেনে মেলাটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু ইসলাম বিরোধী কাজ হবে এমন আশংকায় সংবাদ সম্মেলন করে প্রতিবাদ করেন স্থানীয় আলেম সমাজ।পরে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মুফতি নূর হোসেন নূরানী'র মধ্যস্ততায় ও অনৈসলামিক কার্যকলাপ হবে না শর্তে অনাপত্তি জানান তাঁরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)