তাজুল ইসলাম রাকিব
মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় ইস্রাফিল শেখকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। এ উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী চৌরাস্তায় আনন্দ মিছিল বের করে লৌহজং উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার বৌলতলী চৌরাস্তায় এ আনন্দ মিছিল বের করা হয়। এর আগে ইস্রাফিল শেখের নিজ বাসভবনে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
জেলা যুবদলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে ইস্রাফিল শেখ নির্বাচিত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান এবং তাঁর সফলতা কামনা করেন।
আনন্দ মিছিলে স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।